‎জয়পুরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণায় কালাইয়ে অভিনন্দন ও কৃতজ্ঞতা মিছিল

জয়পুরহাট জেলা ছাত্রদলের নতুন কমিটি ঘোষণাকে কেন্দ্র করে জয়পুরহাটের কালাই উপজেলায় অনুষ্ঠিত হয়েছে আনন্দ, অভিনন্দন ও কৃতজ্ঞতা মিছিল। সোমবার (১১ মে) বিকেল ৫টায় কালাই উপজেলা ও পৌর ছাত্রদলের উদ্যোগে এ কর্মসূচি পালিত হয়।

‎মিছিলটি কালাই উপজেলার বিভিন্ন গুরুত্বপূর্ণ সড়ক প্রদক্ষিণ করে। এসময় উপজেলা ও পৌর ছাত্রদলের বিপুল সংখ্যক নেতাকর্মী অংশগ্রহণ করেন। নেতাকর্মীরা নতুন কমিটির প্রতি সমর্থন জানিয়ে বিভিন্ন স্লোগান দেন এবং সংগঠনের কার্যক্রম আরও শক্তিশালী করার অঙ্গীকার ব্যক্ত করেন।

‎মিছিলে বক্তারা বলেন, নতুন নেতৃত্বের মাধ্যমে জয়পুরহাট জেলা ছাত্রদল সাংগঠনিকভাবে আরও গতিশীল ও সুসংগঠিত হবে। তারা বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদলের সাংগঠনিক অভিভাবক ও গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের মাননীয় প্রধানমন্ত্রী তারেক রহমান এমপি’র প্রতি অভিনন্দন ও কৃতজ্ঞতা জানান।

‎এছাড়াও কেন্দ্রীয় ছাত্রদলের সভাপতি রাকিবুল ইসলাম রাকিব এবং সাধারণ সম্পাদক নাছির উদ্দিন নাছিরের নেতৃত্বের প্রশংসা করে নেতাকর্মীরা বলেন, নতুন কমিটি ছাত্রসমাজের অধিকার আদায় ও গণতান্ত্রিক আন্দোলনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

‎মিছিল শেষে অনুষ্ঠিত সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা ছাত্রদলের ঐক্য সুদৃঢ় করার পাশাপাশি শিক্ষার্থীদের অধিকার রক্ষায় ঐক্যবদ্ধভাবে কাজ করার আহ্বান জানান।

Link copied!