কালিয়াকৈরে শিকদার আধুনিক হাসপাতালে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা

তুষার আহম্মেদ , কালিয়াকৈর (গাজীপুর) সংবাদদাতা

প্রকাশিত: ১১ মে, ২০২৬, ০৮:৩৪ পিএম

গাজীপুরের কালিয়াকৈর উপজেলায় বিভিন্ন অনিয়মের অভিযোগে শিকদার আধুনিক হাসপাতাল অ্যান্ড ডায়াগনস্টিক সেন্টারকে পাঁচ হাজার টাকা অর্থদণ্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

সোমবার (১১ মে) বিকেলে উপজেলার বাইপাস এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়।উপজেলা প্রশাসন সূত্রে জানা যায়, নির্বাহী ম্যাজিস্ট্রেট ও উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ফাহিম শাহরিয়ারের নেতৃত্বে পরিচালিত অভিযানে প্রতিষ্ঠানটির বিরুদ্ধে সেবার মূল্য তালিকা প্রদর্শন না করা, ইচ্ছেমতো মূল্য নির্ধারণ এবং প্রয়োজনীয় বৈধ কাগজপত্র না থাকার অভিযোগ পাওয়া যায়।

পরে ভ্রাম্যমাণ আদালত ১৪/১ ঔষধ ও কসমেটিকস আইন-২০২৩ ধারায় প্রতিষ্ঠানটিকে পাঁচ হাজার টাকা জরিমানা করেন।অভিযান চলাকালে উপস্থিত ছিলেন উপজেলা পরিবার পরিকল্পনা ও স্বাস্থ্য কর্মকর্তা ডা. সাদিয়া তাসনিম মুনমুন, উপজেলা নাজির আতিকুজ্জামান আতিক এবং কালিয়াকৈর থানার উপপরিদর্শক (এসআই) রেজাউলসহ প্রশাসনের অন্যান্য কর্মকর্তারা।

নির্বাহী ম্যাজিস্ট্রেট ফাহিম শাহরিয়ার বলেন,“স্বাস্থ্যসেবা প্রতিষ্ঠানে নিয়ম-শৃঙ্খলা নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে। জনস্বার্থে কোনো অনিয়ম বরদাশত করা হবে না।

Link copied!