শ্যামনগরে দলিত নারী ও কিশোরীদের আর্থ- সামাজিক উন্নয়নে আর্থিক সহায়তা প্রদান

এস কে সিরাজ , শ্যামনগর,সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১২ মে, ২০২৬, ০২:২৩ পিএম

দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ও দলিত, প্রতিবন্ধী ব্যক্তি পরিবারের ১২ জন সদস্যদের আর্থিক সহায়তা প্রদান করা হয়। 

"সচেতনতা বৃদ্ধির মাধ্যমে দলিত নারী ও কিশোরীদের অধিকার সুরক্ষা এবং মৌলিক পরিষেবায় অভিগম্যতা বৃদ্ধিতে সহায়তা প্রকল্প”-এর আওতায় নাগরিক উদ্যোগ- ও জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থা-এর বাস্তবায়নে (১১ মে ২০২৬, সোমবার) সকাল ১০:৩০ মিনিটে উপজেলা কৃষক প্রশিক্ষণ কক্ষ, শ্যামনগর, সাতক্ষীরায় দলিত নারী ও কিশোরীদের আর্থ-সামাজিক অবস্থার উন্নয়নের লক্ষ্যে স্থানীয় প্রশাসনের সাথে মতবিনিময় সভা ও দলিত নারী ও কিশোরীদের আয় বৃদ্ধিমূলক কার্যক্রমের জন্য ১২ জন নারীকে ১০,০০০/- (দশ হাজার) টাকা করে অফেরত যোগ্য চেক প্রদান করা হয়। উক্ত মতবিনিময় সভায় সরকারি কর্মকর্তারা তাদের দপ্তরের সরকাররি সেবা ও সরকারি সুযোগ সুবিধা নিয়ে আলোচনা করেন এবং এক প্রশ্নত্তোর পর্বে  অংশগ্রহণকারীদের মধ্যে সিবিও সদস্যরা তাদের সমস্যার কথা তুলে ধরেন। 

উক্ত অনুষ্ঠানে অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা সমাজসেবা কর্মকর্তা এস, এম, দেলোয়ার হোসেন, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা শারিদ বিন শফিক, উপজেলা কৃষি কর্মকর্তা ওয়ালিউল ইসলাম, জয়িতা প্রতিবন্ধী নারী উন্নয়ন সংস্থার প্রতিষ্ঠাতা ও নির্বাহী পরিচালক অষ্টমী মালো, নাগরিক উদ্যোগ প্রধান কার্যালয়ের কর্মসূচি ব্যবস্থাপক, নাদিরা পারভীন।

এছাড়া ও উপস্থিত ছিলেন শ্যামনগর প্রকল্প কার্যালয়ের প্রকল্প কর্মকর্তা চিরনজিত কুমার মালো, হিসাবরক্ষক কর্মকর্তা অপু চৌকিদার, আরও উপস্থিত ছিলেন কমিউনিটি মবিলাইজারগণ, পরিবর্তন সহায়কগণ, সিবিও সদস্যবৃন্দ।

Link copied!