সখীপুরে ইউএনও রনী বদলি, নতুন যোগদান করলেন আশরাফুল আলম

ইলিয়াস হোসাইন , কালীগঞ্জ (ঝিনাইদহ) সংবাদদাতা

প্রকাশিত: ১২ মে, ২০২৬, ০২:৩২ পিএম

টাঙ্গাইলের সখীপুরে নবাগত উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলমের যোগদান, (১২ এপ্রিল) মঙ্গলবার, উপজেলা নির্বাহী অফিসারের কার্যালয়ে দায়িত্ত্বভার বুঝিয়ে দেন বিদায়ী উপজেলা নির্বাহী অফিসার আব্দুল্লাহ আল রনী। ‎

নবাগত উপজেলা নির্বাহী অফিসার আশরাফুল আলম ৩৬ তম বিসিএস-এ উত্তীর্ণ হয়ে প্রশাসন ক্যাডারে যোগদান করেন। এ কর্মস্থলে যোগদানের আগে তিনি মুন্সিগঞ্জ জেলার গজারিয়া উপজেলায় নির্বাহী অফিসার হিসেবে দায়িত্ব পালন করেন।

বিদায়ী ইউএনও আবদুল্লাহ আল রনী নবাগত ইউএনও আশরাফুল আলমকে দায়িত্ব হস্তান্তরের পর অফিসার্স ক্লাবের পক্ষ থেকে ক্রেস্ট উপহার দেন। এর আগে তিনি নবাগত ইউএনও জনাব আশরাফুল আলমকে ফুল দিয়ে স্বাগত জানান।

সদ্য বিদায়ী ইউএনও আব্দুল্লাহ আল রনী ৫ আগষ্ট ২৪ আওয়ামী স্বৈরশাসক পতনের কিছুদিন পর এ উপজেলায় যোগদান করেছিলেন। দীর্ঘ প্রায় দুই বছরে তিনি সখীপুরে অসংখ্য মানবিক কাজের সাক্ষর রেখে গেছেন। তিনি ছিলেন একাধারে স্মার্ট, বিনয়ী, সদালাপী, সৎ ও অক্লান্ত পরিশ্রমী। আর এজন্যই তিনি সখীপুর উপজেলায় হয়ে উঠেছিলেন সবারই প্রিয় পাত্র। 

নবাগত ইউএনও ও বিদায়ী ইউএনও'র দায়িত্ব হস্তান্তর, গ্রহণ ও বিদায়ের সন্ধিক্ষণে উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার ভূমি শামসুন্নাহার শিলা, উপজেলা পরিষদের বিভিন্ন বিভাগের সরকারি কর্মকর্তা, উপজেলার প্রায় সবকয়টি ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান, সখীপুর প্রেসক্লাবের আহবায়ক এনামুল হক, সদস্য সচিব আনোয়ার কবিরসহ বিভিন্ন গণমাধ্যমের প্রতিনিধিরা।

Advertisement

Link copied!