পানিতে ডুবে যাওয়া নাতনিকে বাঁচাতে গিয়ে তাহেমন নেছা নামের (৮০) বছরের এক নারী মারা গেছেন। মঙ্গলবার দুপুরে উপজেলার জৈনসার ইউনিয়নের চম্পকদি গ্রামে মর্মান্তিক এ ঘটনা ঘটে।
সে চম্পকদি গ্রামের মৃত খেজমত আলীর স্ত্রী।
মঙ্গলবার সকাল ১১ টার দিকে প্রতিদিনের মতো দুই নাতনিকে নিয়ে পাশের বাড়ির পুকুরে সাতার শিখাতে আজও গিয়েছিলেন। সাতার শিখানোর এক পর্যায়ে ৬ বছেরর নাতনি জেরিন তার হাত থেকে ফসকে যায়। নাতনিকে বাঁচাতে গিয়ে তিনি নিজেই পানিতে তলিয়ে যায়। অন্য আরেক নাতনি ঘাটলায় দাড়িয়ে ছিলো। ডুবে বেশে আছে দেখতে পেয়ে আশেপাশের লোকজন এসে দাদী এবং নাতনিকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরতে চিকিৎসক দাদী তাহেমন নেছাকে মৃত্যু ঘোষনা করেন। নাতনি জেরিনকে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় প্রেরণ করে। জেরিন সুস্থ আছেন।
এ ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।
আপনার মতামত লিখুন :