‎নিয়ামতপুরে ওয়ারেন্টভুক্ত মাদক কারবারি পুলিশের হাতে গ্রেফতার

‎নওগাঁর নিয়ামতপুর উপজেলায় ওয়ারেন্টভুক্ত এক মাদক কারবারিকে গ্রেফতার করেছে পুলিশ। গ্রেফতারকৃত ব্যক্তি হলেন মোঃ মাহির হোসেন (৩০), তিনি উপজেলার সিংড়া উজিরপুর গ্রামের মৃত এজাবুলের ছেলে।

‎‎পুলিশ সূত্রে জানা যায়, রবিবার (১৬ মে ২০২৬) রাতে গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর থানা এসআই সুজনসহ  বিশেষ টিম অভিযান পরিচালনা করে তাকে গ্রেফতার করে। তার বিরুদ্ধে মাদক সংক্রান্ত মামলায় আদালতের গ্রেফতারি পরোয়ানা ছিল বলে জানিয়েছে পুলিশ।

‎‎গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে তাকে আদালতে পাঠানো হয়েছে। এদিকে, পুলিশের এমন অভিযানে স্থানীয়দের মাঝে স্বস্তি ফিরে এসেছে বলে জানা গেছে।

‎‎নিয়ামতপুর থানা অফিসার ইনচার্জ মাহাবুবুর রহমান জানায়, মাদক ও অপরাধ নিয়ন্ত্রণে তাদের অভিযান অব্যাহত রয়েছে।

Link copied!