বগুড়ার শাজাহানপুর উপজেলার ফুলকোট সরকারি প্রাথমিক বিদ্যালয়ে আজ ১৯ মে ২০২৬ (মঙ্গলবার) উৎসবমুখর পরিবেশে ‘আমরুল ইউনিয়ন জাতীয় প্রাথমিক শিক্ষা পদক প্রতিযোগিতা-২০২৬’ অনুষ্ঠিত হয়েছে। ইউনিয়নের সকল সরকারি প্রাথমিক বিদ্যালয়ের যৌথ উদ্যোগে আয়োজিত এই প্রতিযোগিতায় শিক্ষার্থীরা ক্রীড়া, সাংস্কৃতিক, কুইজ ও কাবিং—এই ৪টি বিভাগে অংশ নেয়।
অনুষ্ঠানে উপজেলা সহকারী প্রাথমিক শিক্ষা অফিসার জনাব প্রভাষ চন্দ্র সরকারের সভাপতিত্বে। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার জনাব আব্দুল লতিফ ।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শাজাহানপুর উপজেলা বিএনপির কোষাধক্ষ্য ও আমরা ইউনিয়ন বিএনপির আহ্বায়ক রফিকুল ইসলাম রফিক, এছাড়াও উপস্থিত ছিলেন ৪নং ওয়ার্ড বিএনপির সাধারণ সম্পাদক আহসান হাবিব সাগর, সাইফুল ইসলাম মহরি, আব্দুর রহমান আর্মি, আব্দুল লতিফ চঞ্চল,, রইজুল ইসলাম নাইস, আমিনুর রহমান, সহ বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ ও শিক্ষক-শিক্ষিকা, ছাত্র-ছাত্রী ও অভিবাবক বিন্দু।
প্রধান শিক্ষক মোঃ হাসিবুর রহমান শিশুদের উজ্জ্বল পারফরম্যান্স এবং প্রতিযোগিতার আয়োজন সম্পর্কে বক্তব্য রাখেন। তিনি বলেন, "শিশুদের শিখবে হেসে-খেলে, আর এই প্রতিযোগিতা সেই শিক্ষাকে আরও সমৃদ্ধ করবে।"
শিশুরা খেলাধুলা, নৃত্য, গান, কুইজ ও কবিতা আবৃত্তিতে অংশগ্রহণ করে উজ্জ্বল ছাপ রেখে যায়। অনুষ্ঠানটি স্থানীয় অভিভাবক, শিক্ষক ও গণ্যমান্য ব্যক্তিদের উপস্থিতিতে সম্পন্ন হয়।
প্রতিযোগিতার মাধ্যমে শিশুদের মধ্যে শারীরিক ও মানসিক বিকাশের পাশাপাশি, সৃজনশীলতা ও জ্ঞানের প্রসার ঘটানো হয়। উপস্থিত অতিথিরা সবাই এই উদ্যোগকে প্রশংসা করেন এবং ভবিষ্যতেও এ ধরনের কার্যক্রম অব্যাহত রাখার আহ্বান জানান।
আপনার মতামত লিখুন :