শ্যামনগরে ভূমি সেবা মেলা ২০২৬ অনুষ্ঠিত

এস কে সিরাজ , শ্যামনগর,সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৯ মে, ২০২৬, ০৩:৫৬ পিএম

"সুরক্ষিত ভূমি, সমৃদ্ধ ভবিষ্যৎ" — এই প্রতিপাদ্যকে সামনে রেখে সাতক্ষীরার শ্যামনগরে নানা আয়োজনে ভূমি সেবা মেলা ২০২৪ পালিত হয়েছে।

মঙ্গলবার সকাল সাড়ে ৯টার দিকে উপজেলা পরিষদ চত্বর থেকে ভূমি সেবা মেলা উপলক্ষ্যে একটি বর্ণাঢ্য র‍্যালি বের করা হয়। র‍্যালি শেষে পরিষদ হলরুমে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়। পরে মডার্ন স্কুলে শিক্ষার্থীদের মধ্যে বিশেষ কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়। 

উপজেলা নির্বাহী অফিসার শামসুজ্জাহান কনকের সভাপতিত্বে অনুষ্ঠিত সভায় সঞ্চালনা করেন সহকারী কমিশনার (ভূমি) রাশেদ হোসাইন।

এ সময় অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা বিএনপির সাবেক সভাপতি আলহাজ মাস্টার আব্দুল ওয়াহেদ, জামায়াত নেতা মো. শহিদুল ইসলাম, কৈখালী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুর রহিম, প্রেসক্লাবের সাধারণ সম্পাদক মোস্তফা কামাল, উপজেলা রিপোর্টার্স ক্লাবের সভাপতি ও সিনিয়র সাংবাদিক এস কে সিরাজ, এনজিও প্রতিনিধি আল ইমরানসহ সকল ইউনিয়ন ভূমি কর্মকর্তাগণ।

আলোচনা সভায় বক্তারা বলেন, "ভূমি সেবাকে সাধারণ মানুষের দোরগোড়ায় পৌঁছে দিতে হবে। সাধারণ মানুষ যেন কোনো প্রকার হয়রানি ছাড়া অল্প সময়ের মধ্যে সেবা পেতে পারে, সেদিকে সুনজর দিতে হবে।" 

তারা আরও বলেন, "ভূমি সেবার ক্ষেত্রে কোনো কর্মকর্তা বা কর্মচারীর বিরুদ্ধে অনিয়ম বা দুর্নীতির অভিযোগ উঠলে তাৎক্ষণিকভাবে ব্যবস্থা গ্রহণ করতে হবে।"

 

Link copied!