আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে যান চলাচল স্বাভাবিক রাখা এবং ঘরমুখো মানুষের যাত্রা নিরাপদ ও নির্বিঘ্ন করতে কুমিল্লার দাউদকান্দিতে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে।
শনিবার (২৩ মে) সকাল ১০টায় দাউদকান্দি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের হলরুমে এ সভার আয়োজন করে দাউদকান্দি হাইওয়ে পুলিশ।
সভায় পরিবহন মালিক-শ্রমিক, নিরাপদ সড়ক চাই, কমিউনিটি পুলিশিং ও পরিবহন সংশ্লিষ্ট বিভিন্ন ব্যক্তিবর্গ অংশ নেন।
এসময় উপস্থিত ছিলেন দাউদকান্দি হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. ইকবাল বাহার মজুমদার। এছাড়াও উপস্থিত ছিলেন নিরাপদ সড়ক চাই দাউদকান্দি উপজেলা শাখার সভাপতি আলমগীর হোসেনসহ সংশ্লিষ্ট ব্যক্তিবর্গ।
সভায় ঈদযাত্রায় মহাসড়কে শৃঙ্খলা বজায় রাখা, যানজট নিরসন, দুর্ঘটনা প্রতিরোধ এবং যাত্রীদের নিরাপদ যাত্রা নিশ্চিত করতে বিভিন্ন দিকনির্দেশনা তুলে ধরা হয়।
ঈদযাত্রা নির্বিঘ্ন করতে হাইওয়ে পুলিশের এমন উদ্যোগকে সাধুবাদ জানিয়েছেন সাধারণ যাত্রী ও পরিবহন সংশ্লিষ্টরা। সচেতনতা বৃদ্ধি এবং সম্মিলিত উদ্যোগই পারে মহাসড়কে দুর্ঘটনা কমিয়ে নিরাপদ যাত্রা নিশ্চিত করতে।
আপনার মতামত লিখুন :