নবীনগর পৌরসভা নির্বাচনে মেয়র প্রার্থী শেখ মকবুল হোসেনের লিফলেট বিতরণ

আসন্ন নবীনগর পৌরসভা নির্বাচনকে সামনে রেখে গণসংযোগ ও প্রচারণা শুরু করেছেন ঐতিহ্যবাহী নবীনগর শেখ বাড়ির কৃতি সন্তান, তরুণ সমাজসেবক ও মানবিক আইনজীবী অ্যাডভোকেট শেখ মকবুল হোসেন।

তিনি বাংলাদেশ ল’ইয়ার্স কাউন্সিল ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সেক্রেটারি, বাংলাদেশ জামায়াতে ইসলামী নবীনগর পৌর শাখার সহকারী সেক্রেটারি এবং বাংলাদেশ ছাত্রশিবির ব্রাহ্মণবাড়িয়া জেলা শাখার সাবেক সভাপতি।

শনিবার (২৩ মে) সকাল ১১টায় নবীনগর সদর বাজার এলাকায় তিনি লিফলেট বিতরণ ও গণসংযোগ করেন। এ সময় সাধারণ মানুষের মাঝে ব্যাপক সাড়া লক্ষ্য করা যায়।

লিফলেট বিতরণ কার্যক্রমে উপস্থিত ছিলেন উপজেলা জামায়াতের সেক্রেটারি খোরশেদুল ইসলাম খোকন, পৌর জামায়াতের অর্থ সম্পাদক মাওলানা শাহজাহান, শ্রমিক নেতা শেখ মফিজ, ২ নং ওয়ার্ড আমীর শফিকুল ইসলাম, ৩ নং ওয়ার্ড সভাপতি আবু হানিফ, ৪ নং ওয়ার্ড সভাপতি আব্দুল হালিম সরকার, শেখ আলমগীর, শেখ রাজিব, শেখ মশাররফ, শেখ কাশেম, শেখ মোহাম্মদ আলী, কামাল হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

লিফলেট বিতরণ শেষে অ্যাডভোকেট শেখ মকবুল হোসেন বলেন, “আমি ন্যায় ও ইনসাফ ভিত্তিক বাসযোগ্য একটি আধুনিক, পরিচ্ছন্ন ও নাগরিকবান্ধব নবীনগর পৌরসভা গড়তে চাই। জনগণের ভালোবাসা ও সমর্থন নিয়ে আগামী দিনে কাজ করতে চাই।”

Link copied!