​ব্রাহ্মণপাড়ায় অসহায় মানুষের মাঝে ঈদের খাদ্যসামগ্রী বিতরণ

মোঃ রেজাউল হক শাকিল , ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ২৩ মে, ২০২৬, ০৪:৪৭ পিএম

ব্রাহ্মণপাড়ার বড়ধুশিয়া এলাকায় পবিত্র ঈদুল আজহা উপলক্ষে অসহায় ও ছিন্নমূল মানুষের মাঝে খাদ্যসামগ্রী বিতরণ করা হয়েছে। আলী আহমদ এন্ড আফিয়া খাতুন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার পক্ষ থেকে এই মানবিক উদ্যোগ নেওয়া হয়।

​অন্টারনেটিভ গ্রুপ অব কোম্পানির পরিচালক ডাক্তার মো. বিল্লাল হোসেন ভূইয়ার আয়োজনে অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সাবেক ভাইস চেয়ারম্যান মিজানুর রহমান আতিক। ​অনুষ্ঠানে অন্যান্যদের মধ্যে  বিশেষ অতিথি হিসেবেউপস্থিত ছিলেন ​ব্রাহ্মণপাড়া উপজেলা জামায়াতের আমির মাওলানা রেজাউল করিম।

​চান্দলা ইউনিয়নের আমির অধ্যাপক মো. আমিরুল ইসলাম,​মাওলানা মো. রফিকুল ইসলাম ভূইয়া ও মাওলানা মফিজুর রহমান এবং ​মো. আনিছুর হক সরকার।

​অনুষ্ঠানটিতে সভাপতিত্ব করেন মো. শাহআলম মাষ্টার ভূইয়া এবং সঞ্চালনা করেন মো. হাবিবুর রহমান।

​বক্তারা বলেন, ঈদের আনন্দ সবার মাঝে ছড়িয়ে দিতে এই ক্ষুদ্র প্রয়াস। সমাজের সামর্থ্যবানদের এভাবে অসহায় মানুষের পাশে দাঁড়ানো উচিত। আলোচনা সভা শেষে স্থানীয় বড়ধুশিয়া এলাকার কয়েক শ দুস্থ পরিবারের হাতে ঈদ উপহার হিসেবে খাদ্যসামগ্রী তুলে দেওয়া হয়।

 

Link copied!