বাকেরগঞ্জে উম্মুক্ত জলাশয় পোনামাছ অবমুক্ত

রিয়াজ শরীফ , বরিশাল জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৫ মে, ২০২৬, ০৫:৩১ পিএম

বরিশালের বাকেরগঞ্জে উম্মুক্ত জলাশয় পোনামাছ অবমুক্ত করা হয়েছে। ২০২৫-২০২৬ অর্থবছরে মৎস্য অধিদপ্তরের আওতাধীন দেশীয় প্রজাতির মাছ এবং শামুক সংরক্ষণ ও উন্নয়ন প্রকল্পের আওতায় প্রাতিষ্ঠানিক ও উম্মুক্ত জলাশয় এ পোনামাছ অবমুক্ত করা হয়।  

রবিবার ২৪ (মে) উপজেলার ভরপাশা ইউনিয়নের মহের হাওলাদার বাজার সংলগ্ন পুকুর ও জলাশয় এবং খালে দেশীয় প্রজাতির পোনামাছ অবমুক্ত করা হয়।

উপজেলা নির্বাহী অফিসার মিলটন চন্দ্র পালের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন আবুল হোসেন খান এমপি, বিশেষ অতিথি ছিলেন মৎস্য অধিদপ্তরের বিভাগীয় উপ-পরিচালক মোঃ মহসিন, জেলা মৎস্য কর্মকর্তা মোঃ হাদিউজ্জামান।

উপজেলা মৎস্য কর্মকর্তা মোঃ সাইফুল ইসলামের সঞ্চালনায় অনুষ্ঠানে উপস্থিত ছিলেন পৌর বিএনপির সভাপতি নাসির উদ্দিন জোমাদ্দার, বিএনপি নেতা হারুন সিকদার, রুহুল আমিন জোমাদ্দার, উপজেলা যুবদল আহবায়ক এনায়েত হোসেন খান বিপু, সহ রাজনৈতিক ব্যক্তিবর্গ।

Link copied!