কুমিল্লার মুরাদনগর উপজেলার ঐতিহ্যবাহী শ্রীকাইল কৃষ্ণ কুমার বহুমুখী উচ্চ বিদ্যালয়ের অ্যাডহক কমিটির সভাপতি হয়েছেন বিশিষ্ট ব্যবসায়ী ও সমাজসেবক মো. আব্দুল মোমেন। তিনি রোয়াচালা গ্রামের মরহুম হাজী মাতু মিয়ার ছেলে। মোমেন কনস্ট্রাকশন লিমিটেডের ম্যানেজিং ডিরেক্টর আব্দুল মোমেন মুরাদনগর উপজেলা স্বেচ্ছাসেবক দলের সাবেক সাধারণ সম্পাদক এবং শ্রীকাইল কলেজ ছাত্রদলের সাবেক সভাপতি ছিলেন। তিনি শ্রীকাইল কে কে উচ্চ বিদ্যালয়ের আজীবন দাতা সদস্য ও বাঙ্গরা বাজার থানা সমিতি ঢাকার সাধারণ সম্পাদক। এছাড়াও তিনি এলাকায় বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠান, ধর্মীয় প্রতিষ্ঠান এবং সমাজসেবামূলক কাজের সঙ্গে জড়িত।
কুমিল্লা শিক্ষাবোর্ডের মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক বিদ্যালয় পরিদর্শক স্বাক্ষরিত গত ০৪/০৬/২০২৬ তারিখের এক পত্রে ৬ মাস মেয়াদি অ্যাডহক কমিটি অনুমোদন করা হয়েছে। ৪ সদস্য বিশিষ্ট এই অ্যাডহক কমিটির সভাপতি মো. আ. মোমেন, সদস্য সচিব: প্রধান শিক্ষক মো. কামাল উদ্দিন সরকার (পদাধিকার বলে), শিক্ষক প্রতিনিধি: মোহাম্মদ শাহ এমরান উদ্দিন এবং অভিভাবক সদস্য হিসেবে শাহগদা গ্রামের ৬ নং ওয়ার্ড মেম্বার মো. সাইদুর রহমান সৌরভকে মনোনীত করা হয়েছে।
বিদ্যালয়ের অভিভাবক ও সাবেক ম্যানেজিং কমিটির সদস্য মোজাম্মেল হক নাছির জানিয়েছেন, ঐতিহ্যবাহী শ্রীকাইল কৃষ্ণ কুমার উচ্চ বিদ্যালয়ের সভাপতি নির্বাচিত হয়েছেন এমন একজন মানুষ যিনি সদালাপী, হাসোজ্জল, কোমল মনের মানুষ। স্কুলের এই ক্রান্তিলগ্নে উনার মতো একজন মানুষ বড্ড প্রয়োজন। দানশীল এই মানুষটির হাত ধরে এই প্রতিষ্ঠানটি সাফল্যের চূড়ায় এগিয়ে যাক।
সভাপতি মনোনীত হয়ে মো. আব্দুল মোমেন বলেন, মুরাদনগরের সংসদ সদস্য ও মাননীয় ধর্মমন্ত্রী কাজী শাহ মোফাজ্জল হোসাইন কায়কোবাদ দাদাকে ধন্যবাদ ও কৃতজ্ঞতা প্রকাশ করেন এবং বিদ্যালয়ের সার্বিক মানোন্নয়নে সকলের সহযোগিতা নিয়ে কাজ করবেন।
আপনার মতামত লিখুন :