বাংলাদেশে পুশইনে ব্যর্থ হয়ে টানা তিনদিন সীমান্তের শূন্যরেখার কাছে আটকে থাকার পর নারী শিশু সহ ১০ জনকে সরিয়ে নিয়েছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ)।
গত রবিবার (৭ জুন) মধ্যরাত আড়াইটার দিকে সীমান্তের ফ্লাডলাইট বন্ধ করে অন্যত্র সরিয়ে নেয় বর্ডারগার্ড (বিএসএফ) বাহিনী। তবে সেই নারী শিশু সহ অন্য দের কোথায় নেওয়া হয়েছে, সে অবস্থানের কোনো তথ্য পাওয়া যায়নি।
স্থানীয় সূত্র জানায়, গত শুক্রবার ভোরে জেলার সদর উপজেলার হারিভাসা ইউনিয়নের বড়বাড়ি সীমান্ত দিয়ে তিনশিশু, দুই'নারী ও পাঁচ পুরুষকে বাংলাদেশে পুশইন করার চেষ্টা করে ভারতীয় বিএসএফ বাহিনী। এসময় বিজিবি ও স্থানীয়দের বাঁধার মুখে বাংলাদেশে প্রবেশ করতে পারেননি। এরপর থেকেই সীমান্তের শূন্যরেখায় টানা তিন দিন, রোদ, বৃষ্টি ও খাদ্য সংকটের মধ্যে মানবেতর জীবনযাপন কাটে তাদের।
গতকাল রবিবার দুপুরেও বিএসএফ সেই ১০ জনকে আবারো বাংলাদেশে ঠেলে দেওয়ার চেষ্টা করলে বিজিবির করা প্রতিবাদে এক পর্যায়ে সীমান্তে দুই বাহিনীর মুখোমুখি অবস্থানে চলে যায়। পরে বিএসএফ কিছু হটলে পরিস্থিতি শান্ত হয়।
উল্লেখ্য, এর আগে শুক্রবার ও শনিবার দু'দেশের বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী (বিএসএফ) কোম্পানি কমান্ডার এবং অধিনায়ক পর্যায়ে পতাকা বৈঠক অনুষ্ঠিত হলেও কোন সমাধান হয়নি।
বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) জানায়, বর্ডারে অপ্রীতিকর যে কোনো পরিস্থিতি মোকাবেলায় বাংলাদেশ বর্ডারগার্ড (বিজিবি) অতিরিক্ত সেনা মোতায়েন করে এবং যেকোনো পরিস্থিতি মোকাবেলায় এবাহিনী সদা প্রস্তুত।
আপনার মতামত লিখুন :