কেন্দুয়া উপজেলার সান্দিকোণার ইউনিয়নে প্রধান মন্ত্রীর হাওড় মানবিক সহায়তা পেলেন ১শ ৫০ জন কৃষক। ০৮ জুন সোমবার দুপুরে সান্দিকোণা ইউনিয়ন পরিষদ কার্যালয় প্রাঙ্গণে ক্ষতিগ্রস্থ কৃষকদের হাতে নগদ ছয় হাজার টাকা ও ত্রিশ কেজি চালের বস্তা তুলে দেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মোঃ রিফাতুল ইসলাম।
এসময় তিনি বলেন প্রতিমাসে প্রতি জন কৃষকে তিন হাজার টাকা ও পনের কেজি চাল অনুপাতে দুই মাসের একসাথের করে ত্রিশ কেজি চাল ও ছয় হাজার টাকা দেওয়া হয়েছে।
দুযোর্গ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রাণালয় থেকে বরাদ্দকৃত প্রধানমন্ত্রীর হাওড় মানবিক সহায়তা দেওয়া শুরু হয়েছে। তিনি বলেন উপজেলার ১৩ টি ইউনিয়ন ও একটি পৌরসভার অতি বৃষ্টিতে সৃষ্টবন্যায় ক্ষতিগ্রস্থ ৮ হাজার ৯৩৯ জন কৃষকের নাম মন্ত্রাণালয়ে পাঠানো হয়েছিল কিন্তু সেখান থেকে ৪ হাজার ৯৩৯ জনের নাম অনুমোদন দিয়ে প্রত্যেকের অনুকূলে প্রতিমাসে ১৫ কেজি চাল ও নগদ তিন হাজার টাকা করে তিন মাস এ মানবিক সহায়তা দেওয়া হবে।
পর্যায় ক্রমে সকলকেই দেওয়া হবে। তবে তিনি বলেন যাদের কে বাদ দেওয়া হয়েছে তাদেরকেও দেওয়ার জন্য সুপারিশ করেছি। বিতরণকালে উপস্থিত ছিলেন উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা আব্দুল মোমিন, উপজেলা বিএনপির সভাপতি জয়নাল আবেদীন ভূঞা সিনিয়ির সহ-সভাপতি হাবিবুর রহমান মুসলেম সাধারণ সম্পাদক মজিবুর রহমান ভুঞা মজনু, সাংগঠনিক সম্পাদক জসিম উদ্দিন আহম্মেদ খোকন, উপজেলা কৃষক দলের সভাপতি মাহবুব আলম খান মহসীন ও সান্দিকোণা ইউনিয়নের প্রশাসক মোতাহার আলম ও ইউনিয়ন বিএনপির সভাপতি নজরুল ইসলাম সহ অন্যান্য নেতৃবৃন্দ।
আপনার মতামত লিখুন :