চাঁদপুর জেলার শাহরাস্তি মডেল থানা পুলিশ পিতা-মাতার ভরণ পোষণ আইন, ২০১৩-এর একটি মামলার এজাহারনামীয় এক আসামীকে গ্রেফতার করেছে।
০৮ জুন রাতে শাহরাস্তি থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান (আইজিপি পুরস্কারপ্রাপ্ত) এর সার্বিক দিকনির্দেশনায় এসআই (নিঃ) মোহাম্মদ আব্দুল কুদ্দুস সরকার সঙ্গীয় ফোর্সসহ থানাধীন চেড়িয়ারা এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করেন। অভিযানে চাঁদপুর জেলার শাহরাস্তি মডেল থানায় দায়েরকৃত এফআইআর নং-১২, তারিখ ০৮ জুন ২০২৬ এবং জি.আর. নং-১৫৭, তারিখ ০৮ জুন ২০২৬-এর এজাহারভুক্ত আসামী আবু ইউছুফ পাটোয়ারী (৩৫)-কে গ্রেফতার করা হয়।
গ্রেফতারকৃত আসামী চেড়িয়ারা পাটোয়ারী বাড়ী, শাহরাস্তি, চাঁদপুর এলাকার মৃত হাফেজ আহাম্মদ পাটোয়ারীর পুত্র। তার বিরুদ্ধে পিতা-মাতার ভরণ-পোষণ আইন, ২০১৩-এর ধারা ৫ ছাড়াও দণ্ডবিধি, ১৮৬০-এর ৩২৩, ৩০৭, ৪২৭ ও ৫০৬ ধারায় অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে জানা যায়, মামলার অভিযোগের ভিত্তিতে তথ্য উপাত্ত যাচাই করে দ্রুত অভিযান পরিচালনা করা হয় এবং অভিযুক্তকে গ্রেফতার করতে সক্ষম হয় শাহরাস্তি থানা পুলিশ। গ্রেফতারের পর প্রয়োজনীয় আইনানুগ কার্যক্রম সম্পন্ন করে তাকে যথাযথ পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।
শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমান বলেন, পিতা মাতার ভরণপোষণ করা প্রতিটি সন্তানের নৈতিক, সামাজিক ও আইনগত দায়িত্ব।
যদি কোনো সন্তান তার পিতা মাতার ভরণপোষণ থেকে অবহেলা করে এবং এ বিষয়ে সুনির্দিষ্ট অভিযোগ ও প্রমাণ থানায় উপস্থাপন করা হয়, তাহলে আইন অনুযায়ীদ্রুত তদন্তপূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে। বয়োজ্যেষ্ঠ মা বাবার অধিকার নিশ্চিত করতে পুলিশ সবসময় আন্তরিক ও প্রতিশ্রুতিবদ্ধ।
আপনার মতামত লিখুন :