শাহরাস্তিতে ১৩৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

আলম চৌধুরী , সিনিয়র রিপোর্টার

প্রকাশিত: ২৮ জুলাই, ২০২৬, ০২:৩৫ পিএম

শাহরাস্তিতে ১৩৩ পিস ইয়াবাসহ এক মাদক কারবারি গ্রেপ্তার

চাঁদপুরের শাহরাস্তি মডেল থানা পুলিশ পৃথক মাদকবিরোধী অভিযান চালিয়ে ১৩৩ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধারসহ এক মাদক কারবারিকে গ্রেপ্তার করেছে।
পুলিশ সূত্রে জানা যায়, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ (ওসি) মীর মাহবুবুর রহমানের সার্বিক তত্ত্বাবধানে এসআই (নিঃ) আল আমিন ভুঁইয়ার নেতৃত্বে এএসআই (নিঃ) শহীদুল্লাহ ও সঙ্গীয় ফোর্সের সমন্বয়ে গঠিত একটি চৌকস পুলিশ দল নিয়মিত মাদক উদ্ধার অভিযানের অংশ হিসেবে সোমবার রাতে শাহরাস্তি পৌরসভার ৫ নম্বর ওয়ার্ডের পূর্ব উপলতা দোয়াভাঙ্গা রেলগেট সংলগ্ন মিজানের দোকানের সামনে পাকা সড়কে অভিযান পরিচালনা করে।

অভিযানকালে সন্দেহভাজন হিসেবে রহমত উল্ল্যাহ রুবেল (৩০) নামে এক ব্যক্তিকে আটক করে তল্লাশি চালানো হয়। এ সময় তার নিজ হেফাজত থেকে ১৩৩ (একশত তেত্রিশ) পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়। পরে তাকে ঘটনাস্থল থেকেই গ্রেপ্তার করা হয়।গ্রেপ্তারকৃত রহমত উল্ল্যাহ রুবেল শাহরাস্তি উপজেলার পশ্চিম উপলতা রাধার বাড়ি, ৫ নম্বর ওয়ার্ডের বাসিন্দা। তার পিতার নাম মোস্তফা কামাল এবং মাতার নাম হাজেরা বেগম।

এ ঘটনায় শাহরাস্তি মডেল থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮-এর ৩৬(১) সারণির ১০(ক)/৪১ ধারায় মামলা দায়ের করা হয়েছে। মামলার এফআইআর নম্বর-৪৯, তারিখ ২৮ জুলাই ২০২৬ এবং জিআর নম্বর-২৪২।পুলিশ জানায়, গ্রেপ্তারকৃত আসামিকে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া শেষে কঠোর পুলিশ প্রহরায় বিজ্ঞ আদালতে সোপর্দ করা হয়েছে।

শাহরাস্তি মডেল থানা পুলিশ জানিয়েছে, মাদকমুক্ত সমাজ গঠনের লক্ষ্যে তাদের নিয়মিত অভিযান অব্যাহত রয়েছে। মাদক কারবারি ও মাদকের সঙ্গে জড়িতদের বিরুদ্ধে ভবিষ্যতেও একইভাবে কঠোর আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।

সিয়াম সরিষা
Link copied!