কক্সবাজারের চকরিয়া উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির জুলাই মাসের মাসিক সভা অনুষ্ঠিত হয়েছে।মঙ্গলবার (২৮ জুলাই) সকাল ১০টায় চকরিয়া উপজেলা পরিষদ মিলনায়তন ‘মোহনা’-য় উপজেলা আইন-শৃঙ্খলা কমিটির সভাপতি ও উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) শাহীন দেলোয়ারের সভাপতিত্বে সভাটি অনুষ্ঠিত হয়।
সভায় উপজেলার সার্বিক আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জননিরাপত্তা, অপরাধ দমন, মাদকবিরোধী কার্যক্রম, ট্রাফিক ব্যবস্থাপনা এবং বিভিন্ন গুরুত্বপূর্ণ প্রশাসনিক বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়। একই সঙ্গে আইন-শৃঙ্খলা পরিস্থিতির আরও উন্নয়ন এবং অপরাধ নিয়ন্ত্রণে সংশ্লিষ্ট সকল দপ্তরের মধ্যে সমন্বয় জোরদারের ওপর গুরুত্বারোপ করা হয়।
সভায় উপস্থিত ছিলেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) রুপায়ন দেব, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি ও চকরিয়া উপজেলা বিএনপির সভাপতি এনামুল হক, কক্সবাজার জেলা বিএনপির সহ-সভাপতি মিজানুর রহমান চৌধুরী (খোকন মিয়া), উপজেলা সিনিয়র মৎস্য কর্মকর্তা আনোয়ারুল আমিন, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোহাম্মদ তৈয়ব আলী, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা দিলীপ দে, মাধ্যমিক শিক্ষা অফিসার নুরুল ইসলাম, প্রাথমিক শিক্ষা অফিসার মহিউদ্দিন আলমগীর ,
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা সাকেরা শরীফ, চকরিয়া থানার ওসি (তদন্ত) মাসুম, চকরিয়া উপজেলা ও পৌর বিএনপির সাবেক সাধারণ সম্পাদক অধ্যাপক মু. ফখরুদ্দিন ফরায়েজী, চকরিয়া উপজেলা বিএনপির সাবেক যুগ্ম সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম ভুট্টো, কক্সবাজার জেলা জামায়াতের সাংগঠনিক সম্পাদক হেদায়েত উল্লাহ, ফাসিয়াখালী ইউনিয়ন বিএনপির সভাপতি আলহাজ্ব কুতুব উদ্দিন,বরইতলী ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছালেকুজ্জামান,
বিএমচর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান জাহাঙ্গীর আলম, কাকারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শফিকুল ইসলাম শফি, ডুলাহাজারা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান শিফু, পূর্ব বড় ভেওলা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান হারুনুর রশীদসহ উপজেলার বিভিন্ন সরকারি দপ্তরের কর্মকর্তা, আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর প্রতিনিধিবৃন্দ, জনপ্রতিনিধি এবং বিভিন্ন রাজনৈতিক দলের নেতৃবৃন্দ।

আপনার মতামত লিখুন :