জেলা পুলিশের মাসিক মূল্যায়নে শ্রেষ্ঠ পঞ্চগড় সদর থানা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ১০ জুন, ২০২৬, ১১:৪৭ এএম

মো. মাহাবুব আলম , ভ্রাম্যমাণ প্রতিনিধি : পঞ্চগড় জেলা পুলিশের মে-২০২৬ মাসের মাসিক অপরাধ ও আইন-শৃঙ্খলা পর্যালোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) সকাল ১১টায় পঞ্চগড় পুলিশ অফিসের সম্মেলন কক্ষে এ সভা অনুষ্ঠিত হয়। সভায় সভাপতিত্ব করেন পঞ্চগড় জেলার অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ) সিফাত-ই-রাব্বান।

সভায় মে-২০২৬ মাসে জেলার বিভিন্ন স্তরের পুলিশ সদস্যদের কৃতিত্বপূর্ণ কর্মকাণ্ডের মূল্যায়ন করে শ্রেষ্ঠ কর্মকর্তা নির্বাচন করা হয়। পরে নির্বাচিতদের হাতে সম্মাননা স্মারক তুলে দেন অতিরিক্ত পুলিশ সুপার (প্রশাসন ও অর্থ)। মে-২০২৬ মাসের শ্রেষ্ঠ পুলিশ সদস্যরা: শ্রেষ্ঠ থানা: পঞ্চগড় সদর থানা শ্রেষ্ঠ অফিসার ইনচার্জ (ওসি): মোঃ আশরাফুল ইসলাম, পঞ্চগড় সদর থানা শ্রেষ্ঠ এসআই: মোঃ আসাদুজ্জামান, পঞ্চগড়

সদর থানা শ্রেষ্ঠ এএসআই (নিরস্ত্র): তপন কুমার রায়, পঞ্চগড় সদর থানা শ্রেষ্ঠ ওয়ারেন্ট তামিলকারী কর্মকর্তা: এএসআই (নিরস্ত্র) তপন কুমার রায়, পঞ্চগড় সদর থানা সভায় জেলার মে মাসের অপরাধ পরিস্থিতি, গ্রেফতারি পরোয়ানা তামিল, গুরুত্বপূর্ণ মামলার অগ্রগতি, আইন-শৃঙ্খলা পরিস্থিতি, জেলা গোয়েন্দা শাখা (ডিবি/ডিএসবি) কার্যক্রম, আদালত সংশ্লিষ্ট কার্যক্রমসহ অপরাধ দমন ও জননিরাপত্তা বিষয়ক বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয় নিয়ে বিস্তারিত আলোচনা করা হয়।

এ সময় উপস্থিত ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার (ক্রাইম অ্যান্ড অপস) মোঃ ফরহাদ হোসেন, অতিরিক্ত পুলিশ সুপার (দেবীগঞ্জ সার্কেল) সামুয়েল সাংমা, সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ জোবায়ের ইসলাম, সহকারী পুলিশ সুপার (প্রবি) মোঃ মঞ্জুরুল ইসলাম, ডিআইও-১, জেলা গোয়েন্দা শাখার ইনচার্জ, কোর্ট ইন্সপেক্টর, জেলার সকল থানার অফিসার ইনচার্জ, টিআই প্রশাসনসহ জেলা পুলিশের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।

সভায় জেলার আইন-শৃঙ্খলা পরিস্থিতি আরও উন্নত করতে এবং অপরাধ নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ গ্রহণের ওপর গুরুত্বারোপ করা হয়।

 

 

Link copied!