ময়মনসিংহের ফুলপুরে গ্রাম আদালত বিষয়ক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৯ জুন) উপজেলা পরিষদ সম্মেলন কক্ষে জনসচেতনতা বৃদ্ধির লক্ষ্যে সরকারি বেসরকারি প্রতিষ্ঠানসমুহের অংশ গ্রহণে ওই কর্মশালা অনুষ্ঠিত হয়।
এতে গ্রাম আদালতের উপজেলা সমন্বয়কারী নাদিরা খাতুনের সঞ্চালনায় বক্তব্য রাখেন, সহকারী কমিশনার (ভূমি) মোঃ শফিকুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা মোঃ শিহাব উদ্দিন খান, ফুলপুর থানার ওসি (তদন্ত) মোঃ ইয়াসিন রাসেল, সাপ্তাহিক ফুলপুর পত্রিকার সম্পাদক হুমায়ুন কবির মুকুল, সাপ্তাহিক ফুলতারা পত্রিকার সম্পাদক মোঃ নাজিম উদ্দিন প্রমুখ।
কর্মশালায় ইউনিয়ন পরিষদ ভিত্তিক গ্রাম আদালতের বিচারে জনসচেতনতা বৃদ্ধির পরিকল্পনা ও গুরুত্ব নিয়ে আলোচনা করা হয়।
আপনার মতামত লিখুন :