অভিনেতা সুমন আহমেদ বাবুর পিতার ইন্তেকাল

মোঃ মামুন মোল্লা , খুলনা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬, ০৬:৫৬ পিএম

অভিনেতা সুমন আহমেদ বাবুর পিতার ইন্তেকাল

খুলনার দৌলতপুর থানাধীন মহেশ্বরপাশা (খানাবাড়ী) এলাকার বাসিন্দা এবং বিশিষ্ট অভিনেতা সুমন আহমেদ বাবুর পিতা মোঃ ওহিদুল্লাহ (৮০) বার্ধক্যজনিত কারণে রবিবার (২৬ জুলাই) সকাল সাড়ে ১১টায় নিজ বাসভবনে ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

মৃত্যুকালে তিনি স্ত্রী, দুই পুত্র সন্তানসহ অসংখ্য আত্মীয়-স্বজন, শুভানুধ্যায়ী ও গুণগ্রাহী রেখে গেছেন। তাঁর মৃত্যুতে এলাকায় শোকের ছায়া নেমে আসে। স্থানীয় বিভিন্ন সামাজিক, ধর্মীয় ও সাংস্কৃতিক অঙ্গনের ব্যক্তিবর্গ গভীর শোক প্রকাশ করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জানান।

মরহুমের জানাজা একই দিন মাগরিবের নামাজের পর খানাবাড়ী ঈদগাহ ময়দানে অনুষ্ঠিত হয়। জানাজায় এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ, আত্মীয়-স্বজন, প্রতিবেশী ও বিভিন্ন শ্রেণি-পেশার বিপুল সংখ্যক মুসল্লি অংশগ্রহণ করেন। জানাজার ইমামতি করেন বায়তুল আরাফাত জামে মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা মোঃ আব্বাস উদ্দিন।

জানাজা শেষে মরহুমকে মহেশ্বরপাশা সরকারি কবরস্থানে দাফন করা হয়। মরহুমের রুহের মাগফিরাত কামনা করে তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্যরা সকলের কাছে দোয়া প্রার্থনা করেছেন।

সিয়াম সরিষা
Link copied!