কুমিল্লা নাঙ্গলকোটে সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড হিউম্যান রাইটসের উদ্যেগে আয়োজিত টেলেন্ট হান্ট প্রোগ্রামের বিজয়ীর মাঝে ল্যাপটপ বিতরণ করা হয়েছে।
বুধবার (১০ জুন) দুপুরে উপজেলার বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের মিলনায়তনে আয়োজিত এক অনুষ্ঠানে সেরা টেলেন্ট জাহিদুল হাসান সামি'র হাতে ল্যাপটপ তুলে দেওয়া হয়।
অনুষ্ঠানে বক্তারা বলেন, তথ্যপ্রযুক্তিনির্ভর বর্তমান বিশ্বে শিক্ষার্থীদের দক্ষ মানবসম্পদ হিসেবে গড়ে তুলতে প্রযুক্তির ব্যবহার অত্যন্ত গুরুত্বপূর্ণ। মেধাবী শিক্ষার্থীদের উৎসাহিত করতে এবং তাদের শিক্ষাজীবনকে আরও সমৃদ্ধ করতে এ ধরনের উদ্যোগ প্রশংসনীয়। টেলেন্ট হান্ট প্রতিযোগিতার মাধ্যমে শিক্ষার্থীদের সুপ্ত প্রতিভা বিকাশের সুযোগ সৃষ্টি হয়েছে।
বাঙ্গড্ডা এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের পরিচালক ও নাঙ্গলকোট রাইটার্স এসোসিয়েশন এর সাধারণ সম্পাদক শিক্ষক আফজাল হোসাইন মিয়াজীর সঞ্চালনায় ও এডুকেয়ার রেসিডেন্সিয়াল স্কুলের প্রধান শিক্ষক নাছির উদ্দীন মজুমদারের সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন সেন্টার ফর ডেভেলপমেন্ট এন্ড হিউম্যান রাইটসের সদস্য সচিব ওমর ফারুক বিএসি।
এসময় বিশেষ অতিথির বক্তব্য রাখেন সংগঠনের উপদেষ্টা ও হোমনাবাদ আদর্শ ডিগ্রী কলেজের সহকারী অধ্যাপক আবু বকর সিদ্দিক, মুখপাত্র নাঙ্গলকোট আফছারুল উলুম কামিল মাদ্রাসার প্রভাষক ও সাংবাদিক ত্বোহা হাসান ভূঁইয়া স্বাধীন, স্কুল সহকারি প্রধান শিক্ষক জনাব সাইফ উদ্দিন সদস্য ইব্রাহিম খলিল, সদস্য রাসেল মাহমুদ,সাংবাদিক রাশেদের হোসাইন প্রমুখ।
শেষে টেলেন্ট হান্ট প্রোগ্রামে সেরা টেলেন্ট নির্বাচিত হওয়া জাহিদুল হাসান সামিকে একটি ল্যাপটপ প্রদান করা হয়।এ সময় বিজয়ী শিক্ষার্থী ও তাদের অভিভাবকদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস লক্ষ্য করা।
আপনার মতামত লিখুন :