সীতাকুণ্ডে মাদক ব্যবসার অভিযোগে আটক ১

চট্টগ্রামের সীতাকুণ্ড উপজেলার ৮নং সোনাইছড়ি ইউনিয়নের ৪নং ওয়ার্ডের মধ্যম সোনাইছড়ি এলাকায় দলিয়ার পাড়াস্থ নিজ বাড়ি থেকে (শুক্রবার) বিকেল ৫ টার দিকে  মাদক ব্যবসার অভিযোগে মো. জামাল (৪৫) নামে এক ব্যক্তিকে আটক করেছে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দীর্ঘদিন যাবত ঐ ব্যক্তি নিজ বাড়িতে ইয়াবাসহ বিভিন্ন ধরনের মাদকদ্রব্য বিক্রি করে আসছিলেন। তার বাড়িতে নিয়মিত বহিরাগত মাদকসেবীদের আনাগোনা বেড়ে গেলে বিষয়টি স্থানীয়দের নজরে আসে।

এ বিষয়ে স্থানীয়রা বাধা প্রদান করলে মাদক ব্যবসার সাথে জড়িত ব্যক্তিরা ক্ষিপ্ত হয়ে তাদের ওপর হামলা চালায়। হামলায় একাধিক ব্যক্তি আহত হন। অভিযোগ রয়েছে, ভুক্তভোগীদের মারধর করে মাথায় আঘাত করা হয় এবং ইট দিয়ে হাত ভেঙে দেওয়া হয়।

পরে আহতরা থানায় মামলা দায়ের করলে সীতাকুণ্ড মডেল থানা পুলিশ অভিযান চালিয়ে অভিযুক্ত জামালকে আটক করে।

এ ঘটনায় এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। পুলিশ জানায়, মাদকবিরোধী অভিযান অব্যাহত রয়েছে এবং জড়িত অন্যদের আটকের চেষ্টা চলছে।

Advertisement

Link copied!