সরকারের অন্যতম নির্বাচনী অঙ্গীকার বাস্তবায়নের লক্ষ্যে বগুড়ার শাজাহানপুরে ৫ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচির শুভ উদ্বোধন করা হয়েছে।
আজ শনিবার (১৩ জুন) শাজাহানপুর উপজেলার ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয় মাঠে এক জাঁকজমকপূর্ণ অনুষ্ঠানের মাধ্যমে এই কর্মসূচির উদ্বোধন করা হয়।
শাজাহানপুর উপজেলা প্রশাসন, বগুড়ার আয়োজনে এবং শাজাহানপুর বন বিভাগ, বগুড়ার সহযোগিতায় এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানে স্থানীয় প্রশাসন, বন বিভাগের কর্মকর্তা, ডেমাজানী শ.ম.র উচ্চ বিদ্যালয়ের শিক্ষক-শিক্ষার্থীবৃন্দ এবং স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।
উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা নির্বাহী অফিসার (ভারপ্রাপ্ত) জান্নাতুল ফেরদৌস উর্মি বলেন, পরিবেশের ভারসাম্য রক্ষা, জলবায়ু পরিবর্তনের ঝুঁকি মোকাবেলা এবং দেশের সবুজ বেষ্টনী জোরদার করার লক্ষ্যে সরকারের এই ২৫ কোটি বৃক্ষরোপণ কর্মসূচি একটি অত্যন্ত সময়োপযোগী ও প্রশংসনীয় উদ্যোগ। এই কর্মসূচি সফল করতে সর্বস্তরের জনগণকে এগিয়ে আসার এবং রোপণকৃত গাছের সঠিক পরিচর্যা করার আহ্বান জানানো হয়।
আলোচনা সভা শেষে অতিথিরা বিদ্যালয় মাঠ প্রাঙ্গণে বৃক্ষরোপণ করে এই মহতী কর্মসূচির আনুষ্ঠানিক সূচনা আয়োজনে, শাজাহানপুর উপজেলা প্রশাসন, সার্বিক সহযোগিতায় আমরুল ইউনিয়নের (ভারপ্রাপ্ত) চেয়ারম্যান সেলিম উদ্দিন প্রামান।
আপনার মতামত লিখুন :