শ্যামনগরে ইউনিসেফের ফ্যামিলি কিট বিতরণ

এস কে সিরাজ , শ্যামনগর,সাতক্ষীরা প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ০২:৫৬ পিএম

উপকূলীয় জনপদ সাতক্ষীরার শ্যামনগর উপজেলায় সুবিধাবঞ্চিত ও কেস ম্যানেজমেন্টের আওতাভুক্ত শতাধিক  শিশু এবং তাদের পরিবারের কল্যাণে মানবিক সহায়তার অংশ হিসেবে ফ্যামিলি কিট বক্স বিতরণ করা হয়েছে।

বুধবার (১৭ জুন) সকালে উপজেলার অফিসার্স ক্লাবে আয়োজিত এক অনুষ্ঠানের মাধ্যমে এই সহায়তা কার্যক্রম পরিচালিত হয়।

এ সময়  প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শ্যামনগর উপজেলা নির্বাহী কর্মকর্তা  শামসুজ্জাহান কনক। তিনি তার বক্তব্যে বলেন, সমাজের পিছিয়ে পড়া শিশুদের সুরক্ষা ও তাদের পরিবারের পাশে দাঁড়ানো আমাদের নৈতিক দায়িত্ব। এ ধরনের উদ্যোগ শিশুদের নিরাপদ ও সুন্দর ভবিষ্যৎ গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা সমাজসেবা অফিসার এস.এম. দেলোয়ার হোসেন। তিনি বলেন, কেস ম্যানেজমেন্টের আওতায় থাকা শিশুদের সার্বিক উন্নয়নে সরকার ও উন্নয়ন সহযোগীদের সম্মিলিত প্রচেষ্টা অব্যাহত রয়েছে এবং এই ফ্যামিলি কিট তাদের দৈনন্দিন জীবনে সহায়ক ভূমিকা পালন করবে।

উপজেলা সমাজসেবা কার্যালয়, শ্যামনগর-এর আয়োজনে এবং ইউনিসেফের সহায়তায় “চাইল্ড সেনসিটিভ সোস্যাল প্রটেকশন ইন বাংলাদেশ (সিএসপিবি) প্রকল্প (ফেইজ-২)” এর আওতায় এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

অনুষ্ঠানে স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ, সংশ্লিষ্ট কর্মকর্তাবৃন্দ এবং উপকারভোগী পরিবারের সদস্যরা উপস্থিত ছিলেন। পুরো আয়োজনটি ছিল আন্তরিকতা, মানবিকতা ও সামাজিক দায়বদ্ধতার এক উজ্জ্বল দৃষ্টান্ত, যা উপকূলীয় অঞ্চলের সুবিধাবঞ্চিত মানুষের মাঝে আশার আলো জাগিয়েছে।

Link copied!