বিশ্বনাথে ১কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি গ্রেপ্তার

রাজা মিয়া , বিশ্বনাথ (সিলেট) প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ০২:৫২ পিএম

সিলেটের বিশ্বনাথে ১ কেজি গাঁজাসহ দুই মাদক কারবারি কে গ্রেপ্তার করেছে বিশ্বনাথ থানা পুলিশ। গ্রেপ্তারকৃত ব্যক্তিরা হলেন, বিশ্বনাথ উপজেলার লহরী গ্রামের মৃত রহিম উল্লার পুত্র মিটু মিয়া (২৮) ও ফেন্সুগঞ্জ উপজেলার গিলাছড়া এলাকার মৃত কালাম মিয়ার পুত্র শিপন (২৮)।

মঙ্গলবার (১৬ জুন) রাতে গোপন সুত্রে জানতে পেয়ে বিশ্বনাথ উপজেলার দশঘর ইউনিয়নের বাইশঘর গ্রামের আছাব আলীর পতিত ভিটায় গাঁজা বিক্রি কালে পুলিশের উপস্থিতি টের পেয়ে পাশ্ববর্তী একটি খাল পাড়ি দিয়ে পালাতে চাইলে বিশ্বনাথ থানা পুলিশের এসআই অনিক বড়ুয়া ও সায়েদুল হক সুমন এর নেতৃত্বে একটি টিম তাদের পিছু নিয়ে একটি কাঠের নৌকাসহ তাদের গ্রেপ্তার করে।

বুধবার (১৭ জুন) মাদক মামলায় গ্রেপ্তার দেখিয়ে তাদের আদালতে পাঠানো হয়েছে বলে জানিয়েছে পুলিশ।

 

 

Link copied!