‎শরীয়তপুরে তানজিলা আক্তারের মৃত্যুর পুনঃ ময়নাতদন্তের দাবিতে মানববন্ধন

এম এ জব্বার , শরীয়তপুর জেলা সংবাদদাতা

প্রকাশিত: ১৫ জুন, ২০২৬, ০২:৫২ পিএম

‎নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী তানজিলা আক্তারের মৃত্যুর ঘটনার পুনঃ ময়নাতদন্ত, প্রকৃত রহস্য উদঘাটন এবং সুষ্ঠু বিচারের দাবিতে মানববন্ধন কর্মসূচি পালন করেছেন শিক্ষার্থী ও স্থানীয় সচেতন নাগরিকরা।

‎সোমবার (১৫ জুন) সকালে শরীয়তপুর জেলা প্রশাসকের কার্যালয়ের সামনে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়। এতে শরীয়তপুর ও নড়িয়া সরকারি কলেজের শিক্ষার্থী, বিভিন্ন সামাজিক ও সাংস্কৃতিক সংগঠনের সদস্যসহ সর্বস্তরের জনগণ অংশ নেন।

‎মানববন্ধনে বক্তারা বলেন, তানজিলা আক্তারের মৃত্যুর ঘটনায় এখনও অনেক প্রশ্নের উত্তর মেলেনি। তাই ঘটনার নিরপেক্ষ ও স্বচ্ছ পুনঃ ময়নাতদন্তের মাধ্যমে প্রকৃত সত্য উদঘাটন এবং দায়ীদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহণের দাবি জানান তারা।

‎বক্তারা আরও বলেন, ন্যায়বিচার প্রতিষ্ঠার স্বার্থে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে দ্রুত কার্যকর পদক্ষেপ নিতে হবে। একই সঙ্গে তারা তানজিলার পরিবারের প্রতি সমবেদনা জানিয়ে বিচার না পাওয়া পর্যন্ত আন্দোলন চালিয়ে যাওয়ার ঘোষণা দেন।

‎তবে এ ঘটনায় ২৫ এপ্রিল মামলা হলে ২৭ এপ্রিল শরীয়তপুর আদালত চক্তর থেকে তানজিলার স্বামী, শশুর ও শাশুড়ীকে গ্রেফতার করে পুলিশ।

 

Link copied!