কুমিল্লায় ব্রাহ্মণপাড়া পুলিশের বিশেষ অভিযান: সাজাপ্রাপ্তসহ গ্রেফতার ৬

মোঃ রেজাউল হক শাকিল , ব্রাহ্মণপাড়া প্রতিনিধি

প্রকাশিত: ১৭ জুন, ২০২৬, ০৮:৩৬ পিএম

​কুমিল্লার ব্রাহ্মণপাড়া থানা পুলিশের পৃথক বিশেষ অভিযানে সাজাপ্রাপ্ত ও পরোয়ানাভুক্ত ৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। আজ বুধবার (১৭ জুন) উপজেলার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতদের মধ্যে ৪ জন সিআর পরোয়ানাভুক্ত এবং ২ জন ভ্রাম্যমাণ আদালতে সাজাপ্রাপ্ত আসামি।

​পুলিশ সূত্রে জানা গেছে, বুধবার দিনভর ব্রাহ্মণপাড়া থানার বিভিন্ন পদমর্যাদার কর্মকর্তাদের নেতৃত্বে উপজেলার বিভিন্ন গ্রামে এই বিশেষ অভিযান পরিচালিত হয়। ​সিআর পরোয়ানাভুক্ত ৪ আসামি গ্রেফতার। ​থানা পুলিশ জানায়, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক চারটি অভিযানে সিআর মামলার পরোয়ানাভুক্ত ৪ আসামিকে গ্রেফতার করা হয়েছে। ​এসআই (নিঃ) ডি.এম. মজিদের নেতৃত্বে সাহেবাবাদ গ্রামে অভিযান চালিয়ে হোসেন শাহের ছেলে মোঃ জালাল খান (২৭)-কে গ্রেফতার করা হয়। একই গ্রামের অপর দুই অভিযানে এসআই (নিঃ) মোঃ শামীম হোসেনের হাতে মোঃ তাজুল ইসলামের ছেলে মোঃ আনোয়ার হোসেন এবং এএসআই (নিঃ) মোঃ মুছার হাতে মৃত আব্দুল গফুরের ছেলে রুহুল আমিন গ্রেফতার হন। এএসআই (নিঃ) মোঃ নুর-আল আহসানের নেতৃত্বে উপজেলার শশীদল গ্রামে অভিযান চালিয়ে আব্দুল রহিমের ছেলে মোঃ রওশন হোসেন (৩৫)-কে গ্রেফতার করা হয়।

​এদিকে, এসআই (নিঃ) সুজন কুমার আচার্য্যের নেতৃত্বে পরিচালিত অপর এক অভিযানে মাদক সেবনের অপরাধে দুই যুবককে আটক করে ভ্রাম্যমাণ আদালতে হাজির করা হয়। আদালত তাৎক্ষণিকভাবে তাদের প্রত্যেককে ৩ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করেন। ​দণ্ডপ্রাপ্তরা হলেন— উপজেলার চারিপাড়া গ্রামের মৃত আব্দুর রহমানের ছেলে মোঃ বশর (২৩) এবং বড়ধুশিয়া গ্রামের মোঃ গুলজাহার হোসেনের ছেলে মোঃ রাসেল (২৪)।

ব্রাহ্মণপাড়া থানার অফিসার ইনচার্জ (ওসি) মোঃ ফারুক হোসেন অভিযানের সত্যতা নিশ্চিত করে জানান, "আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে এবং অপরাধ দমনে আমাদের এই বিশেষ অভিযান চলমান রয়েছে। গ্রেফতারকৃত আসামিদের যথাযথ প্রক্রিয়ায় বিজ্ঞ আদালতে প্রেরণ করা হচ্ছে।"

Link copied!