কুষ্টিয়ার ভেড়ামারায় শিক্ষকের আচারণ ও শিক্ষার ব্যাকারণ শীর্ষক প্যানেল আলোচনা অনুষ্ঠিত হয়েছে। গতকাল শনিবার (২০ জুন) সকাল ১০টায় ভেড়ামারা উপজেলা অডিটোরিয়ামে মোস্তাফিজুর রহমান শামীমের "শিক্ষকের আচারণ ও শিক্ষার ব্যাকারণ" মোড়ক উন্মোচন অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ভেড়ামারা উপজেলা নির্বাহী অফিসার মোঃ আমিরুল আরাফাত।
ভেড়ামারা সরকারি কলেজের সহকারী অধ্যাপক ও ইংরেজি বিভাগের বিভাগীয় প্রধান মোস্তাফিজুর রহমান শামীমের সভাপতিত্বে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, শিক্ষাবিদ মুহ. আনোয়ার-উল-আজিম। ভেড়ামারা বোর্ড সরকারী প্রাথমিক বিদ্যালয়ের সহকারী শিক্ষক শাহানাজ মাহমুদা জেবা'র সঞ্চালনায় প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন, সাতবাড়ীয়া মাধ্যমিক বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক বিনোদ কুমার বিশ্বাস,
কুষ্টিয়া ইসলামী বিশ্ববিদ্যালয়ের গনিত বিভাগের প্রফেসর ড. মোঃ আনিছুর রহমান, কুষ্টিয়া মেডিকেল কলেজের অর্থোপ্রেডিক সার্জারী বিভাগের সহযোগী অধ্যাপক ডাঃ রতন কুমার পাল, বাহিরচর সোনালী সরকারী প্রাথমিক বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোছাঃ রোকশানা লিপি। উক্ত আলোচনা সভায় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন, উপজেলা বিএনপির সাবেক সভাপতি শিহাব উদ্দিন, ভেড়ামারা প্রেসক্লাবের সাবেক সভাপতি ও ভেড়ামারা সরকারী কলেজের ক্রীড়া শিক্ষক জাহাঙ্গীর হোসেন জুয়েল, সাংবাদিক এস.এম.আবু ওবাইদা-আল-মাহাদী, সাইফুল ইসলাম, আনিচুর রহমান, আব্দুর রাজ্জাক রাজা, লোকমান হোসেন, মিজানুর রহমান, মোজাম্মেল হক, শাহিনুর হালিম, শরিফুজ্জামান কুদ্দুস, আব্দুল গনি, মনিরুজ্জামান বিদ্যুৎ সহ প্রমুখ।
আপনার মতামত লিখুন :