ফরিদপুর-১ আসনে ইটের সলিং নির্মাণকাজের উদ্বোধন

ফরিদপুর-১ আসনের সংসদ সদস্য প্রফেসর ড. মো. ইলিয়াস মোল্লার বিশেষ বরাদ্দকৃত অর্থে ইটের সলিং নির্মাণকাজের শুভ উদ্বোধন করা হয়েছে। শুক্রবার (১৯ জুন) সকাল ১০টায় মধুখালী উপজেলার গাজনা ইউনিয়নের ১নং ওয়ার্ডের মির্জাপুর গ্রামে সুলতান শেখের বাড়ি থেকে ইউসুফ শেখের বাড়ি পর্যন্ত কাঁচা রাস্তার ইটের সলিং নির্মাণকাজের আনুষ্ঠানিক উদ্বোধন করেন মধুখালী উপজেলা জামায়াতে ইসলামীর আমির মাওলানা মো. আলীমুজ্জামান।

এ সময় আরও উপস্থিত ছিলেন গাজনা ইউনিয়ন জামায়াতে ইসলামীর আমির গোলাম মোস্তফা, গাজনা ইউনিয়ন চেয়ারম্যান পদপ্রার্থী রেজাউল করিম (ঝুটু), ইউনিয়ন জামায়াতে ইসলামীর সেক্রেটারি ওহিদুল ইসলামসহ স্থানীয় নেতৃবৃন্দ ও গণ্যমান্য ব্যক্তিবর্গ।

স্থানীয়রা জানান, সামান্য বৃষ্টি হলে এই এলাকার কাঁচা রাস্তাটি কর্দমাক্ত হয়ে যেত এবং চলাচলে সমস্যা সৃষ্টি হতো। এই রাস্তাটি ইটের সলিং নির্মাণকাজের শুরু হওয়ায় তাদের দীর্ঘদিনের প্রত্যাশা পূরণ হয়েছে। এর ফলে এলাকার মানুষের দুর্ভোগ দূর হবে এবং যোগাযোগ ব্যবস্থা সহজ ও উন্নত হবে। স্থানীয় বাসিন্দারা এই উদ্যোগকে স্বাগত জানিয়ে সংশ্লিষ্ট সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।

Advertisement

Link copied!