মোহনগঞ্জে ভগবান শ্রীরাম চন্দ্রের প্রতি অবমাননায় মানববন্ধন

নেত্রকোনার মোহনগঞ্জে আজ শনিবার সকাল ১১ ঘটিকায় শ্রী শ্রী জগন্নাথ জিউর আখড়া প্রাঙ্গণে বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা ও পৌর শাখার আয়োজনে ভগবান শ্রী রামচন্দ্রের প্রতি অবমাননা ও গাইবান্ধা সহ সারাদেশে মন্দির ঘুরিয়ে দেওয়ার হুমকির প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়। 

এই মানববন্ধনে উপস্থিত ছিলেন  বাংলাদেশ পূজা উদযাপন পরিষদ উপজেলা শাখার সভাপতি, নিবারণ সাহা রায় নান্টু, সাধারণ সম্পাদক, গৌতম রায়, সহ-সভাপতি, বিপ্লব রায়, 

পৌর শাখার সভাপতি, দীপক বনিক, সাধারণ সম্পাদক, অখিল সরকার সহ মোহনগঞ্জের ঐক্যবদ্ধ সকল সংগঠনের সনাতনী সমাজ এতে অংশগ্রহণ করেন। 

Advertisement

Link copied!