ছাগল বাঁচাতে গিয়ে প্রাণ গেল পিতা–পুত্রসহ চারজনের

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২০ জুন, ২০২৬, ১২:১৯ পিএম

টাঙ্গাইলের মধুপুর উপজেলার টেলকি জলই এলাকায় পরিত্যক্ত একটি সেপটিক ট্যাংকে পড়ে যাওয়া ছাগল উদ্ধারে নেমে পিতা–পুত্রসহ চারজনের মৃত্যু হয়েছে।

শনিবার (২০ জুন) সকালে এই দুর্ঘটনা ঘটে বলে জানা গেছে। ধারণা করা হচ্ছে, ট্যাংকের ভেতরে জমে থাকা বিষাক্ত গ্যাসের কারণেই তারা অচেতন হয়ে পড়েন। বিষয়টি নিশ্চিত করেছেন মধুপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এ কে এম ফজলুল হক।

নিহতরা হলেন জলই গ্রামের বাবুল হাদিমা, তার শিশু পুত্র নেইমার ম্রং, একই গ্রামের রতন নকরেক এবং গাবরিয়েল নকরেক।

স্থানীয় সূত্রে জানা যায়, সকালে একটি ছাগল ওই পরিত্যক্ত সেপটিক ট্যাংকে পড়ে গেলে প্রথমে গাবরিয়েল নকরেক (৩৫) সেটি উদ্ধারে ভেতরে নামেন। দীর্ঘ সময় কোনো সাড়াশব্দ না পেয়ে একে একে আরও তিনজন তাকে উদ্ধারে ট্যাংকে প্রবেশ করেন। কিন্তু তারাও নিখোঁজ হয়ে পড়েন।

 

পরে স্থানীয়রা ফায়ার সার্ভিসে খবর দিলে সদস্যরা ঘটনাস্থলে পৌঁছে চারজনের মরদেহ উদ্ধার করে। ঘটনায় এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।

Advertisement

Link copied!