সাটুরিয়ায় চন্দ্রখালী খালের পুনঃখননের কাজ পরিদর্শন ও বৃক্ষরোপণ উদ্বোধন

আবু তাহের , সাটুরিয়া (মানিকগঞ্জ) সংবাদদাতা

প্রকাশিত: ২৪ জুন, ২০২৬, ০৭:৪০ পিএম

মানিকগঞ্জের সাটুরিয়ায় চন্দ্রখালী খাল পুনঃখনন কাজ পরিদর্শন ও বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করা হয়েছে। বুধবার (২৪ জুন) দুপুরে চন্দ্রখালী খালের গাজীখালী নদী প্রান্ত এলাকায় তালের চারা রোপণ করে যৌথভাবে এ কর্মসূচির উদ্বোধন করেন সরকারের দুই মন্ত্রী।

​উপজেলা প্রশাসনের আয়োজনে এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তার কার্যালয়ের বাস্তবায়নে এই পরিবেশবান্ধব কর্মসূচির আয়োজন করা হয়। ​বৃক্ষরোপণ কর্মসূচিতে সম্মানিত অতিথি হিসেবে উপস্থিত ছিলেন দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী আসাদুল হাবিব দুলু, বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের মাননীয় মন্ত্রী মিজ্ আফরোজা খানম রিতা। উদ্বোধনী বক্তব্যে মন্ত্রীদ্বয় পরিবেশের ভারসাম্য রক্ষা, বজ্রপাত প্রতিরোধ এবং খালের পাড়ের মাটি ক্ষয়রোধে তালের চারা রোপণের গুরুত্ব তুলে ধরেন। একই সাথে সরকারের উন্নয়ন প্রকল্পের পাশাপাশি পরিবেশ ও প্রকৃতির সুরক্ষায় সকলকে এগিয়ে আসার আহ্বান জানান।

​অনুষ্ঠানটির সার্বিক তত্ত্বাবধানে ছিলেন মানিকগঞ্জের জেলা প্রশাসক ও বিজ্ঞ জেলা ম্যাজিস্ট্রেট নাজমুন আরা সুলতানা । এ সময় অন্যান্যদের মধ্যে আরও উপস্থিত ছিলেন মানিকগঞ্জের অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মাসুম, অতিরিক্ত পুলিশ সুপার সালাউদ্দিন, সাটুরিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) কাজী মোহাম্মদ অনিক ইসলাম, উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মৌমিতা গুহ ইভা, সাটুরিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ মোশাররফ হোসেন এবং উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা মোঃ খলিলুর রহমান মোল্লাহ। এ ছাড়া স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, জেলা ও উপজেলা বিএনপির নেতাকর্মী এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ কর্মসূচিতে অংশ নেন। বৃক্ষরোপণ কর্মসূচি শেষে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী আফরোজা খানম রিতা সাটুরিয়া উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স পরিদর্শনে যান। সেখানে তিনি হাসপাতালের সার্বিক চিকিৎসা ব্যবস্থা ও সেবা কার্যক্রম ঘুরে দেখেন এবং চিকিৎসাধীন রোগীদের খোঁজখবর নেন। পরে তিনি হাসপাতালের ডাক্তার ও নার্সদের সাথে এক সংক্ষিপ্ত আলোচনা সভায় অংশগ্রহণ করেন। সভায় মন্ত্রী এত সমস্যার মধ্যেও  নিষ্ঠার সাথে সাধারণ মানুষকে স্বাস্থ্যসেবা প্রদান করায় চিকিৎসকদের ধন্যবাদ জানান  এবং হাসপাতালের সেবার মানউন্নয়নে  প্রয়োজনীয় আশ্বাস প্রদান করেন।

 

Link copied!