বিএনপি ও চীনা কমিউনিস্ট পার্টির সমঝোতা স্মারক স্বাক্ষরিত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০৯:৫৩ এএম

বাংলাদেশ জাতীয়তাবাদী দল (বিএনপি) এবং চীনের কমিউনিস্ট পার্টি প্রথমবারের মতো একটি সহযোগিতা স্মারকে স্বাক্ষর করেছে।

বৃহস্পতিবার (২৫ জুন) বেইজিংয়ের রাষ্ট্রীয় দিয়াওইউতাই অতিথি ভবনে চীনের স্থানীয় সময় সকাল ৮টা ৪৫ মিনিটে এ স্মারক স্বাক্ষর অনুষ্ঠান অনুষ্ঠিত হয়।

বিএনপির পক্ষে দলটির যুগ্ম মহাসচিব (আন্তর্জাতিক সম্পর্ক) ও প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবির এবং চীনের কমিউনিস্ট পার্টির পক্ষে আন্তর্জাতিক বিভাগের মন্ত্রী লিউ হাইক্সিং স্মারকে স্বাক্ষর করেন।

অনুষ্ঠানে বাংলাদেশ সরকারের কয়েকজন মন্ত্রী উপস্থিত ছিলেন। তাঁদের মধ্যে তথ্য ও সম্প্রচার মন্ত্রী জহির উদ্দীন স্বপন, পানিসম্পদ মন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি এবং বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রী এম. রশিদুজ্জামান মিল্লাত উল্লেখযোগ্য।

এ ছাড়া ঢাকায় নিযুক্ত চীনের রাষ্ট্রদূতও অনুষ্ঠানে উপস্থিত ছিলেন। সংশ্লিষ্টদের মতে, এই স্মারক দুই দলের পারস্পরিক যোগাযোগ ও সহযোগিতার ক্ষেত্র আরও বিস্তৃত করতে সহায়ক ভূমিকা রাখবে।

Link copied!