পঞ্চগড়ে ডিবির অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ আটক ১

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ১২:৩৩ পিএম

মো. মাহাবুব আলম, ভ্রাম্যমাণ প্রতিনিধি : পঞ্চগড় সদর থানাধীন তালমা বাজার এলাকায় জেলা গোয়েন্দা শাখা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে ট্যাপেন্টাডল ট্যাবলেটসহ এক যুবককে আটক করা হয়েছে। বুধবার (২৪ জুন ) সন্ধ্যা ৬টা ৪৫ মিনিটে পরিচালিত এ অভিযানে তাকে আটক করা হয়। আটক ব্যক্তি হলেন মো. আহসান হাবিব, পিতা মো. আইয়ুব আলী, গ্রাম- টেংনাপাড়া, ইউনিয়ন- কামাত কাজলদিঘী, উপজেলা- পঞ্চগড় সদর, জেলা- পঞ্চগড়।

মামলার এজাহার সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে জেলা গোয়েন্দা শাখার একটি দল তালমা বাজার এলাকায় অভিযান পরিচালনা করে। এ সময় বাজারের একটি দোকানের সামনে সন্দেহজনক অবস্থায় অবস্থানরত আহসান হাবিবকে আটক করা হয়।

পরে উপস্থিত সাক্ষীদের সামনে তার কাছে থাকা একটি ব্যাগ তল্লাশি করে ট্যাপেন্টাডল ( (Tapal-100)) ব্র্যান্ডের ১০ পিস ট্যাবলেট উদ্ধার করা হয়। উদ্ধারকৃত মাদকের আনুমানিক বাজারমূল্য ২ হাজার টাকা বলে উল্লেখ করা হয়েছে। এছাড়া মাদক সেবনে ব্যবহৃত একটি কলকি জব্দ করা হয়। এ ঘটনায় পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এসআই মো. মাসুম বিল্লাহ বাদী হয়ে পঞ্চগড় সদর থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে একটি এজাহার দায়ের করেন।

এ বিষয়ে পঞ্চগড় জেলা গোয়েন্দা শাখার (ডিবি) এএসআই মো. আবুল কালাম আজাদ প্রতিদিনের কাগজ কে জানান, আটক ব্যক্তির বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইন, ২০১৮ এর সংশ্লিষ্ট ধারায় নিয়মিত মামলা রুজু করা হয়েছে। উদ্ধারকৃত আলামত জব্দ করা হয়েছে এবং আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে আদালতে সোপর্দ করা হবে। মাদকের বিরুদ্ধে জেলা গোয়েন্দা পুলিশের অভিযান অব্যাহত থাকবে বলেও জানান তিনি।

 

 

 

Advertisement

Link copied!