লাকসামে নাসির সিনটেক্স মোটরসের অনুমোদিত পার্টনার ‘বি.এম মোটরস’-এর যাত্রা শুরু

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৫ জুন, ২০২৬, ০৮:১০ পিএম

দেলোয়ার হোসেন, লাকসাম, কুমিল্লা: কুমিল্লার লাকসামে বর্ণাঢ্য আয়োজনের মধ্য দিয়ে আধুনিক মোটরসাইকেল ও স্কুটার বিক্রয় কেন্দ্র ‘বি.এম মোটরস’ যাত্রা শুরু করেছে। নাসির সিনটেক্স মোটরসের অনুমোদিত ব্যবসায়িক পার্টনার হিসেবে প্রতিষ্ঠানটি এখন থেকে লাকসাম ও আশপাশের এলাকার গ্রাহকদের জন্য মোটরসাইকেল, স্কুটার এবং বিক্রয়োত্তর সেবা প্রদান করবে।

বৃহস্পতিবার (২৫ জুন ২০২৬) বিকেলে লাকসামের নশরতপুর এলাকায়, চাঁদপুর রেলগেট থেকে প্রায় ১০০ গজ উত্তরে অবস্থিত নতুন শোরুমটির আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়। ফিতা কেটে উদ্বোধনের মাধ্যমে শোরুমটির কার্যক্রমের শুভ সূচনা করেন আমন্ত্রিত অতিথিবৃন্দ। উদ্বোধনী অনুষ্ঠানে প্রতিষ্ঠানের উত্তরোত্তর সমৃদ্ধি, সাফল্য ও কল্যাণ কামনায় বিশেষ দোয়া, মিলাদ মাহফিল ও মোনাজাতের আয়োজন করা হয়। অনুষ্ঠান পরিচালনা করেন হাফেজ রেদোয়ান হোসাইন।

অনুষ্ঠানে নাসির সিনটেক্স মোটরসের ঊর্ধ্বতন কর্মকর্তাদের মধ্যে উপস্থিত ছিলেন রিজিওনাল ম্যানেজার মো. সাব্বির হোসাইন, রিজিওনাল ম্যানেজার (সার্ভিস) মো. ইসমাইল হোসেন এবং সিনিয়র এক্সিকিউটিভ মো. তাহমিদ আমান। অনুষ্ঠানের সার্বিক তত্ত্বাবধানে ছিলেন বি.এম মোটরসের স্বত্বাধিকারী মো. রিয়াজ উদ্দিন। এছাড়াও স্থানীয় বিশিষ্ট ব্যবসায়ী, মোটরসাইকেল মেকানিক, গ্রাহক এবং এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ অনুষ্ঠানে উপস্থিত ছিলেন।

উদ্বোধনী বক্তব্যে জানানো হয়, বিশ্বখ্যাত ব্র্যান্ডের প্রিমিয়াম স্কুটারসহ আধুনিক ও মানসম্মত মোটরসাইকেলের সমাহার নিয়ে বি.এম মোটরস এখন থেকে লাকসামের গ্রাহকদের সেবা দেবে। পাশাপাশি গ্রাহকদের জন্য নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা, খুচরা যন্ত্রাংশ সরবরাহ এবং প্রয়োজনীয় কারিগরি সহায়তাও নিশ্চিত করা হবে।

আয়োজকরা আশাবাদ ব্যক্ত করেন, নাসির সিনটেক্স মোটরসের আস্থা ও মানসম্পন্ন সেবার ধারাবাহিকতায় বি.এম মোটরস স্থানীয় পরিবহন ও ব্যক্তিগত যাতায়াত ব্যবস্থায় নতুন মাত্রা যোগ করবে। শোরুমটি চালুর ফলে লাকসাম ও পার্শ্ববর্তী এলাকার গ্রাহকরা এখন সহজেই উন্নতমানের মোটরসাইকেল ও স্কুটার ক্রয়ের পাশাপাশি নির্ভরযোগ্য বিক্রয়োত্তর সেবা গ্রহণ করতে পারবেন।

Link copied!