ইরানের নবনির্বাচিত সর্বোচ্চ ধর্মীয় নেতা মোজতবা খামেনির সঙ্গে সাক্ষাতের আগ্রহ প্রকাশ করেছেন পাকিস্তানের প্রধানমন্ত্রী শেহবাজ শরিফ। তবে এই সম্ভাব্য সাক্ষাৎকে কেন্দ্র করে আন্তর্জাতিক রাজনীতিতে নতুন বিতর্কের জন্ম দিয়েছেন ইরানের এক সংসদ সদস্য কামরান ঘাজানফারি।
তিনি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র ও ইসরায়েল নাকি শেহবাজ শরিফের এই সফরকে ব্যবহার করে মোজতবা খামেনিকে লক্ষ্য করে একটি হত্যাচেষ্টা চালানোর পরিকল্পনা করছে। তবে তার এই বক্তব্যের পক্ষে কোনো ধরনের প্রমাণ তিনি উপস্থাপন করেননি।
সামাজিক যোগাযোগমাধ্যমে দেওয়া এক পোস্টে ঘাজানফারি বলেন, মোজতবা খামেনিকে হত্যার পরিকল্পনার অংশ হিসেবেই পাকিস্তানের প্রধানমন্ত্রীর সম্ভাব্য সাক্ষাৎকে কাজে লাগাতে চায় যুক্তরাষ্ট্র ও ইসরায়েল। তার ভাষ্য অনুযায়ী, এই সাক্ষাৎকে কেন্দ্র করে একটি ‘ফাঁদ’ তৈরি করা হচ্ছে।
অন্যদিকে, চলতি বছরের ২৮ ফেব্রুয়ারি যুক্তরাষ্ট্র ও ইরানের যৌথ হামলায় সাবেক সর্বোচ্চ নেতা ও মোজতবা খামেনির বাবা আয়াতুল্লাহ আলি খামেনির মৃত্যুর পর মোজতবাকে দেশটির নতুন ধর্মীয় নেতা হিসেবে নির্বাচন করা হয় বলে দাবি করা হচ্ছে। তবে তিনি এখনো প্রকাশ্যে আসেননি।
ঘটনাক্রমে, ওই হামলার সময় একই স্থানে উপস্থিত ছিলেন মোজতবা খামেনি। তিনি প্রাণে বেঁচে গেলেও গুরুতর আহত হন বলে জানা যায়।
সূত্র: ইরান ইন্টারন্যাশনাল
আপনার মতামত লিখুন :