বাংলাদেশ-ভারত সীমান্তে দায়িত্ব পালনকালে বজ্রাঘাতে প্রাণ হারিয়েছেন ভারতের সীমান্তরক্ষী বাহিনীর এক সদস্য। বুধবার গভীর রাতে প্রবল ঝড়-বৃষ্টির মধ্যে মুর্শিদাবাদের জঙ্গিপুর মহকুমা এলাকার সীমান্তে এ ঘটনা ঘটে।
নিহত সীমান্তরক্ষী সদস্যের নাম বিনীত কুমার দুবে (৪৬)। তিনি ভারতের সীমান্তরক্ষী বাহিনীর ৭১ নম্বর ব্যাটালিয়নের প্রধান কনস্টেবল হিসেবে কর্মরত ছিলেন।
বাহিনীর সূত্রে জানা গেছে, আন্তর্জাতিক সীমান্তঘেঁষা মিঠিপুর এলাকায় দায়িত্ব পালন করছিলেন তিনি। ওই সময় পুরো এলাকায় প্রবল বৃষ্টি, দমকা হাওয়া এবং ঘন ঘন বজ্রপাত হচ্ছিল।
খোলা আকাশের নিচে শূন্যরেখার কাছাকাছি এলাকায় নজরদারির সময় হঠাৎ বজ্রাঘাতে তিনি গুরুতর আহত হন। সঙ্গে থাকা সহকর্মীরা দ্রুত তাকে উদ্ধার করে মিঠিপুর শিবিরে নিয়ে যান। পরে জঙ্গিপুর মহকুমা হাসপাতালে নেওয়া হলে চিকিৎসকেরা তাকে মৃত ঘোষণা করেন।
আপনার মতামত লিখুন :