সদ্যপ্রয়াত বিএনপি নেতা শহীদুল্লাহ মিয়া স্মরণে উছমানপুরে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৬ জুন, ২০২৬, ০৯:৫৭ পিএম

মোঃ নাঈমুজ্জামান নাঈম,  কিশোরগঞ্জ : কিশোরগঞ্জের কুলিয়ারচর উপজেলার উছমানপুর ইউনিয়নে সদ্যপ্রয়াত উপজেলা বিএনপির সহ-সভাপতি ও উছমানপুর ইউনিয়ন বিএনপির সাবেক সভাপতি মো. শহীদুল্লাহ মিয়ার স্মরণে স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (২৫ জুন, ২০২৬) বাদ আসর চৌমুড়ী বাজারে এই স্মরণসভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাধারণ সম্পাদক এম এ হান্নান। তিনি তাঁর বক্তব্যে মরহুম শহীদুল্লাহ মিয়ার রাজনৈতিক অবদান, দলীয় কর্মকাণ্ডে তাঁর নিষ্ঠা এবং স্থানীয় রাজনীতিতে তাঁর ভূমিকার কথা স্মরণ করেন। তিনি বলেন, শহীদুল্লাহ মিয়া ছিলেন একজন নিবেদিতপ্রাণ সংগঠক, যার অবদান বিএনপির নেতাকর্মীদের কাছে দীর্ঘদিন স্মরণীয় হয়ে থাকবে।

উছমানপুর ইউনিয়ন বিএনপির সভাপতি হাজী মো. কাশেম মিয়ার সভাপতিত্বে অনুষ্ঠিত স্মরণসভায় আরও বক্তব্য রাখেন উপজেলা বিএনপির সাংগঠনিক সম্পাদক মো. ফারুকুল ইসলাম ফারুক, প্রচার ও প্রকাশনা বিষয়ক সম্পাদক মো. কামরুল ইসলাম মুছা, ধর্ম বিষয়ক সম্পাদক মো. ফারুক মিয়া, পরিবেশ বিষয়ক সম্পাদক সাদিরুজ্জামান বাছির, উছমানপুর ইউনিয়ন বিএনপির সাধারণ সম্পাদক আবু বাক্কার ছিদ্দিক, উপজেলা যুবদলের আহ্বায়ক আজহার উদ্দিন লিটন, পৌর যুবদলের সদস্য সচিব মুখলেছুর রহমান , উপজেলা যুবদলের যুগ্ম-আহ্বায়ক আব্দুল আওয়াল তালুকদার ও মো. রফিকুল ইসলাম।

 

এছাড়াও বক্তব্য দেন উছমানপুর ইউনিয়ন বিএনপির সিনিয়র যুগ্ম-সাধারণ সম্পাদক নূর মোহাম্মদ, উছমানপুর ইউনিয়ন যুবদলের সভাপতি আনিছ মেম্বার, সাধারণ সম্পাদক মো. পলাশ মিয়া, সিনিয়র সহ-সভাপতি জাহাঙ্গীর হোসেন, স্বেচ্ছাসেবক দল সভাপতি মোস্তাফিজুর রহমান মামুন, উপজেলা ছাত্রদলের যুগ্ম-আহ্বায়ক সজিব মাহমুদ, উছমানপুর ইউনিয়ন ছাত্রদলের সভাপতি আজিজুল ইসলাম ও সাধারণ সম্পাদক মোক্কাবির হোসেনসহ স্থানীয় নেতৃবৃন্দ।

স্মরণসভায় বক্তারা মরহুম শহীদুল্লাহ মিয়ার রাজনৈতিক জীবন, দলীয় কর্মকাণ্ডে তাঁর সক্রিয় অংশগ্রহণ এবং ব্যক্তিগত মানবিক গুণাবলির কথা তুলে ধরেন। তারা তাঁর বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানান। আলোচনা সভা শেষে মরহুমের আত্মার শান্তি ও মাগফিরাত কামনা করে বিশেষ মোনাজাত অনুষ্ঠিত হয়। মোনাজাত পরিচালনা করেন উপজেলা ওলামা দলের সভাপতি ও বিআরডিবি চেয়ারম্যান হাফেজ মো. দ্বীন ইসলাম।

Advertisement

Link copied!