গোপালগঞ্জের টুঙ্গিপাড়া উপজেলার ঐতিহ্যবাহী শ্রীরামকান্দি মল্লিকের মাঠে আর্জেন্টিনা ও ব্রাজিল সমর্থকদের অংশগ্রহণে এক প্রাণবন্ত প্রীতি ফুটবল ম্যাচ অনুষ্ঠিত হয়েছে। খেলাটি ঘিরে মাঠজুড়ে ছিল উৎসবমুখর পরিবেশ এবং বিপুল সংখ্যক দর্শকের উপস্থিতি।
শুক্রবার অনুষ্ঠিত এ ম্যাচে আর্জেন্টিনা সমর্থক দলকে ৩-১ গোলের ব্যবধানে পরাজিত করে ব্রাজিল সমর্থক দল বিজয় অর্জন করে। শুরু থেকেই দুই দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও দৃষ্টিনন্দন ফুটবল উপহার দেন। পুরো ম্যাচজুড়েই ছিল তীব্র প্রতিদ্বন্দ্বিতা, তবে খেলোয়াড়দের মধ্যে ছিল পারস্পরিক সৌহার্দ্য ও খেলোয়াড়সুলভ মনোভাব।
আয়োজকরা জানান, ফুটবলের প্রতি ভালোবাসা এবং দুই দেশের সমর্থকদের মধ্যে ভ্রাতৃত্বপূর্ণ সম্পর্ক আরও সুদৃঢ় করার লক্ষ্যেই এ প্রীতি ম্যাচের আয়োজন করা হয়েছে। খেলা শেষে উভয় দলের খেলোয়াড় ও সমর্থকরা একে অপরকে শুভেচ্ছা জানান এবং ভবিষ্যতেও এমন আয়োজন অব্যাহত রাখার আশাবাদ ব্যক্ত করেন।
স্থানীয় ক্রীড়াপ্রেমীদের মতে, এ ধরনের আয়োজন তরুণদের খেলাধুলার প্রতি আগ্রহ বাড়ানোর পাশাপাশি সামাজিক সম্প্রীতি ও সৌহার্দ্য বৃদ্ধিতেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।
আপনার মতামত লিখুন :