মোঃ আছানুল হক , দৌলতপুর : তরুণদের ক্রীড়ামুখী করতে দৌলতপুরে ছাত্রদল নেতা দেওয়ান সাইদুল ইসলাম পলাশের উদ্যোগে ফুটবল বিতরণ। কুষ্টিয়া দৌলতপুর উপজেলার কৃতি সন্তান ছাত্রদল কেন্দ্রীয় সংসদ এর যুগ্ম সাধারণ সম্পাদক দেওয়ান সাইদুল ইসলাম পলাশের উদ্দ্যোগে তরুণদের মাদক থেকে দুরে রাখতে এবং ক্রীড়ামুখী করতে ফুটবল বিতরণ করেছেন।
শুক্রবার দিনভর তিনি নিজে ও শনিবার সকালে তার পক্ষে ছাত্রদল নেতা কর্মী, উপজেলার ফিলিপনগর ইউনিয়নের চর সাদিপুর,পূর্ব বাহিরমাদী, বাহিরমাদী মাধ্যমিক বিদ্যালয় এবং আলীনগর এলাকায় তরুণদের মাঝে ফুটবল বিতরণ করেন।
এ সময় উপস্থিত ছিলেন ঢাকা মহানগর পশ্চিম ছাত্রদলের সহ-সভাপতি রায়হানুল হক সুমন, কুষ্টিয়া জেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক বজলুর রহমান, দৌলতপুর উপজেলা ছাত্রদলের যুগ্ম আহ্বায়ক আনন্দ হক, সবুজ হোসেন, কুষ্টিয়া শহর ছাত্রদলের ১নং সদস্য সংগ্রাম হোসেন সাইফ,কুষ্টিয়া পলিটেকনিক ইনস্টিটিউট ছাত্রদলের আহ্বায়ক আব্দুল কাদের, সদস্য সচিব মারুফ হোসেন পিয়াস,দৌলতপুর কলেজ ছাত্রদলের সাংগঠনিক সম্পাদক ওবাইদুল্লাহ খানসহ উপজেলা ও ইউনিয়ন ছাত্রদলের অন্যান্য নেতৃবৃন্দ।
এসময় দেওয়ান সাইদুল ইসলাম পলাশ বলেন, তরুণরা আগামীর ভবিষ্যৎ তারাই আগামীতে দেশ পরিচালনা করবে তাই তরুণের মাদক থেকে দুরে রাখতে আমি অনেক আগে থেকে কাজ করে যাচ্ছি। ইনশাআল্লাহ আগামীতে ও আমি তরুণ ছাত্র সমাজ সহ সমাজের বিভিন্ন শ্রেণী পেশার মানুষের জীবন-মান উন্নয়নে কাজ করবো।
আপনার মতামত লিখুন :