প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরকে ঘিরে টানা কর্মব্যস্ততার কারণে গত সাত দিনে তিন ঘণ্টার বেশি ঘুমাতে পারেননি বলে জানিয়েছেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান।
শনিবার (২৭ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে প্রধানমন্ত্রীর মালয়েশিয়া ও চীন সফর-পরবর্তী সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
সংবাদ সম্মেলনে প্রধানমন্ত্রীর সফরের বিভিন্ন দিক তুলে ধরেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান, পররাষ্ট্র উপদেষ্টা হুমায়ুন কবির, বাংলাদেশ বিনিয়োগ উন্নয়ন কর্তৃপক্ষের (বিডা) চেয়ারম্যান আশিক চৌধুরী এবং পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম।
বক্তব্য শেষে প্রশ্নোত্তর পর্বে সাংবাদিকদের চারটি প্রশ্নের উত্তর দেওয়ার পর আর কোনো প্রশ্ন নিতে চাননি পররাষ্ট্রমন্ত্রী।
এ সময় সাংবাদিকদের উদ্দেশে তিনি হেসে বলেন, ‘না, না... ভাইরে, গত সাত দিনে আমরা তিন ঘণ্টার বেশি ঘুমাইনি। আমাদের অবস্থাটা একটু বোঝার চেষ্টা করেন।’
প্রসঙ্গত, গত ২১ থেকে ২৬ জুন প্রধানমন্ত্রী তারেক রহমান মালয়েশিয়া ও চীন সফর করেন।
আপনার মতামত লিখুন :