চীন–মিয়ানমার করিডরে যুক্ত হলে এক দিনেই চীনে পৌঁছাবে বাংলাদেশের পণ্য

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ০৭:৩৮ পিএম

চীন–মিয়ানমার করিডরের সঙ্গে বাংলাদেশ যুক্ত হলে মাত্র ২৪ ঘণ্টার মধ্যেই ট্রাকে করে দেশের পণ্য চীনে পৌঁছে দেওয়া সম্ভব হবে বলে জানিয়েছেন বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদির।

শনিবার সিলেট জেলা আইনজীবী সমিতিতে নবীন আইনজীবীদের কর্মশালা ও নবীনবরণ অনুষ্ঠান শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ কথা বলেন।

মন্ত্রী জানান, আগামী দিনে বাংলাদেশে চীনের বিনিয়োগ উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি পাবে। তিনি বলেন, চীন ইতোমধ্যে বাংলাদেশের সব পণ্যের জন্য শুল্কমুক্ত প্রবেশাধিকার দিয়েছে। এই সুযোগকে কাজে লাগাতে বাংলাদেশে আরও বেশি চীনা বিনিয়োগ আকর্ষণের উদ্যোগ নেওয়া হচ্ছে।

শাহজালাল (রহ.) মাজার ব্যবস্থাপনা কমিটি নিয়ে এক প্রশ্নের জবাবে বাণিজ্যমন্ত্রী বলেন, কমিটি গঠনে কোনো রাজনৈতিক বিবেচনা করা হয়নি। প্রচলিত বিধি অনুসরণ করেই কমিটি গঠন করা হয়েছে এবং এ নিয়ে বিতর্কের কোনো সুযোগ নেই।

এর আগে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, কোনো রাষ্ট্রে বিচারহীনতার পরিবেশ তৈরি হলে সামাজিক চুক্তি ও আইনের শাসন দুর্বল হয়ে পড়ে। সংবিধানে স্বীকৃত মৌলিক অধিকার, সমতা, বৈষম্যহীনতা, জীবন ও ব্যক্তিস্বাধীনতা এবং মতপ্রকাশের স্বাধীনতাসহ নাগরিক অধিকার প্রতিষ্ঠায় আইনজীবীদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ।

Advertisement

Link copied!