মালয়েশিয়া ও চীন সফরের সাফল্যে প্রধানমন্ত্রীর প্রতি জাতীয় সংসদের সর্বসম্মত কৃতজ্ঞতা

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৭ জুন, ২০২৬, ১২:৩৪ পিএম

জাতীয় সংসদে প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের জন্য ধন্যবাদ প্রস্তাব সর্বসম্মতিক্রমে গৃহীত হয়েছে।

শনিবার (২৭ জুন) জাতীয় সংসদের অধিবেশনের শুরুতে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর ধন্যবাদ প্রস্তাবটি উত্থাপন করেন। অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

প্রস্তাব উপস্থাপনের পর স্পিকার বিষয়টি নিয়ে আলোচনার আহ্বান জানান। আলোচনায় অংশ নেন অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরী এবং বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। পরে প্রস্তাবটি কণ্ঠভোটে তোলা হলে সরকারি ও বিরোধী দলের সব সদস্যের সমর্থনে তা সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

প্রস্তাব উত্থাপনের সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, প্রধানমন্ত্রী ও সংসদ নেতা তারেক রহমানের ২১ থেকে ২৬ জুন ২০২৬ পর্যন্ত মালয়েশিয়া ও চীন সফর দেশের জন্য উল্লেখযোগ্য সাফল্য বয়ে এনেছে। এ অর্জনের স্বীকৃতিস্বরূপ জাতীয় সংসদ থেকে তাঁর প্রতি ধন্যবাদ জ্ঞাপন করা উচিত।

এর পরিপ্রেক্ষিতে তিনি প্রস্তাব করেন, প্রধানমন্ত্রী তারেক রহমানের মালয়েশিয়া ও চীন সফরের অভূতপূর্ব সাফল্যের জন্য জাতীয় সংসদ তাঁর প্রতি আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছে। আলোচনা শেষে প্রস্তাবটি সর্বসম্মতিক্রমে গৃহীত হয়।

Link copied!