হরমুজ প্রণালির পূর্ণ নিয়ন্ত্রণ নিল ইরান

অনলাইন ডেস্ক , প্রতিদিনের কাগজ

প্রকাশিত: ২৮ জুন, ২০২৬, ০৩:৩৭ পিএম

ইরাক সফরে গিয়ে ইরানের পররাষ্ট্রমন্ত্রী আরাঘচি ঘোষণা দিয়েছেন, আগামী ত্রিশ দিন হরমুজ প্রণালির পূর্ণ তত্ত্বাবধান ও পরিচালনার দায়িত্ব এককভাবে পালন করবে ইরান। এ সময় ধাপে ধাপে প্রণালিটির স্বাভাবিক কার্যক্ষমতা পুনরুদ্ধারের কাজও সম্পন্ন করা হবে বলে তিনি জানান।

আরাঘচি বলেন, ইরানের ওপর চাপিয়ে দেওয়া যুদ্ধের সর্বশেষ পরিস্থিতি এবং যুক্তরাষ্ট্রের সঙ্গে স্বাক্ষরিত সমঝোতা স্মারকের অগ্রগতি সম্পর্কে তিনি সংশ্লিষ্ট পক্ষগুলোকে অবহিত করেছেন। তাঁর ভাষায়, আগামী ত্রিশ দিন হরমুজ প্রণালি সম্পূর্ণভাবে ইরানের তত্ত্বাবধান ও ব্যবস্থাপনায় থাকবে। সব ধরনের প্রতিবন্ধকতা দূর হওয়ার পর এর পূর্ণ কার্যক্ষমতা ফিরিয়ে আনা হবে।

তিনি আরও দাবি করেন, সমঝোতা স্মারকে স্পষ্টভাবে উল্লেখ রয়েছে যে হরমুজ প্রণালির দায়িত্ব সম্পূর্ণভাবে ইসলামী প্রজাতন্ত্র ইরানের ওপর ন্যস্ত। এ ক্ষেত্রে অন্য কোনো রাষ্ট্র বা পক্ষের কোনো ভূমিকা নেই।

একই সঙ্গে আরাঘচি সতর্ক করে বলেন, যেকোনো ধরনের হস্তক্ষেপ বা একতরফা পদক্ষেপ পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে। এতে হরমুজ প্রণালিকে পুরোপুরি স্বাভাবিকভাবে চালুর প্রক্রিয়াও বিলম্বিত হওয়ার আশঙ্কা রয়েছে।

সূত্র: আল-জাজিরা

Link copied!