স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ বলেছেন, অন্তর্বর্তী সরকারের আমলেই সবচেয়ে বেশি দুর্নীতি সংঘটিত হয়েছে। ওই সময়ের বিভিন্ন অনিয়ম ও দুর্নীতির অভিযোগের নিরপেক্ষ তদন্তে দুর্নীতি দমন কমিশনকে দায়িত্ব দেওয়ার আহ্বান জানিয়েছেন তিনি।
রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে বাজেট অধিবেশনে বক্তব্য রাখতে গিয়ে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, অন্তর্বর্তী সরকারের সময়ে যমুনা নদীর ভেতরে ও তীরবর্তী এলাকায় ভয়াবহ দুর্নীতি সংঘটিত হয়েছে। এসব ঘটনার সুষ্ঠু তদন্ত নিশ্চিত করতে দুর্নীতি দমন কমিশনকে প্রয়োজনীয় নির্দেশনা দিতে তিনি প্রধানমন্ত্রীর প্রতি আহ্বান জানান।
সালাহউদ্দিন আহমদ আরও বলেন, দেশের নির্বাচন ও জাতীয় স্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই তারা জুলাই সনদে স্বাক্ষর করেছেন। জাতীয় স্বার্থসংশ্লিষ্ট প্রতিটি বিষয়ে দায়িত্বশীল ভূমিকা পালনের জন্য সংশ্লিষ্ট সবার প্রতি আহ্বান জানান তিনি।
সংসদে স্বরাষ্ট্রমন্ত্রীর এই বক্তব্যের পর অন্তর্বর্তী সরকারের সময়কার বিভিন্ন কর্মকাণ্ড ও দুর্নীতির অভিযোগ আবারও আলোচনায় উঠে এসেছে। এখন এসব অভিযোগের তদন্ত এবং সরকারের পরবর্তী পদক্ষেপের দিকে নজর রয়েছে রাজনৈতিক মহল ও সাধারণ মানুষের।
আপনার মতামত লিখুন :