চৌহালীতে যমুনার ভাঙনে বিপর্যস্ত জনজীবন, চাই স্থায়ী বাঁধ

মাহমুদুল হাসান , চৌহালী (সিরাজগঞ্জ) প্রতিনিধি

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ১২:২৭ পিএম

চৌহালীতে যমুনার ভাঙনে বিপর্যস্ত জনজীবন, চাই স্থায়ী বাঁধ

সিরাজগঞ্জের চৌহালী উপজেলার খাষপুখুরিয়া, খাষকাউলিয়া ও বাঘুটিয়া ইউনিয়নে যমুনা নদীর তীব্র ভাঙনে জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। নদীগর্ভে বিলীন হচ্ছে ঘরবাড়ি, শিক্ষা প্রতিষ্ঠান, আবাদি জমি, সড়ক, মসজিদ ও কবরস্থান। ভাঙনের আতঙ্কে অনেক পরিবার ঘরবাড়ি সরিয়ে অন্যত্র আশ্রয় নিচ্ছে, ফলে মানবেতর জীবনযাপন করছেন অসংখ্য মানুষ।

স্থানীয়দের অভিযোগ, দীর্ঘদিন ধরে স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের আশ্বাস মিললেও তা বাস্তবায়ন হয়নি। জনতা হাইস্কুল থেকে মিটুয়ানি পাকার মাথা পর্যন্ত এলাকায় এখনো জিও ব্যাগ ডাম্পিং বা কার্যকর ভাঙনরোধে ব্যবস্থা নেওয়া হয়নি। এতে প্রতিদিনই নতুন নতুন এলাকা নদীগর্ভে বিলীন হচ্ছে।

ভুক্তভোগীরা জানান, ভাঙনের কারণে শিক্ষার্থীদের বিদ্যালয়ে যাতায়াত ব্যাহত হচ্ছে এবং কৃষকরাও ঘরবাড়ি ও মালামাল রক্ষায় দিশেহারা হয়ে পড়েছেন। তাদের দাবি, খাষপুখুরিয়া ভাঙনকবলিত এলাকা দ্রুত পরিদর্শন করে জনতা হাইস্কুল থেকে মিটুয়ানি পাকার মাথা পর্যন্ত জিও ব্যাগ ডাম্পিং সহ চরসলিমাবাদ ভূতের মোড় পর্যন্ত টেকসই তীররক্ষা বাঁধ ও স্থায়ী বেড়িবাঁধ নির্মাণের মাধ্যমে নদীভাঙন রোধে জরুরি ব্যবস্থা গ্রহণ করা হোক। স্থায়ী টেকসই বাঁধ দিন, মানুষ বাঁচান—এই দাবি সর্ব মহলের।

সিয়াম সরিষা
Link copied!