টাইব্রেকারে ভেড়ামারাকে হারিয়ে সেমিফাইনালে কুষ্টিয়া পৌরসভা

মোঃ লিটন উজ্জামান , ভেড়ামারা প্রতিনিধি

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০৭:৫৯ পিএম

 টাইব্রেকারে ভেড়ামারাকে হারিয়ে সেমিফাইনালে কুষ্টিয়া পৌরসভা

ফাইল ফটো

কুষ্টিয়া জেলা পরিষদের আয়োজনে অনুষ্ঠিত গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টে রোমাঞ্চকর লড়াই শেষে টাইব্রেকারে ভেড়ামারা উপজেলাকে ৬-৫ গোলে হারিয়ে সেমিফাইনালে উঠেছে কুষ্টিয়া পৌরসভা। শনিবার কুষ্টিয়া জেলা স্টেডিয়ামে অনুষ্ঠিত ম্যাচে নির্ধারিত ৯০ মিনিটের খেলায় উভয় দল ২-২ গোলে সমতায় থাকে। পরে ম্যাচের ফল নির্ধারণে টাইব্রেকারের আশ্রয় নেওয়া হলে কুষ্টিয়া পৌরসভা ৬-৫ গোলের ব্যবধানে ভেড়ামারা উপজেলাকে পরাজিত করে বিজয় নিশ্চিত করে।

খেলা উপভোগ করতে মাঠে উপস্থিত ছিলেন বিএনপির জাতীয় নির্বাহী কমিটির সদস্য ব্যারিস্টার রাগীব রউফ চৌধুরী, কুষ্টিয়া জেলা পরিষদের চেয়ারম্যান অধ্যাপক সোহরাব উদ্দিনসহ স্থানীয় রাজনৈতিক ব্যক্তিবর্গ, ক্রীড়া সংগঠক ও বিভিন্ন শ্রেণি-পেশার সহস্রাধিক দর্শক। পুরো ম্যাচজুড়ে উভয় দলের খেলোয়াড়রা আক্রমণাত্মক ও প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ ফুটবল উপহার দেন। নির্ধারিত সময়ে ফল না আসায় টাইব্রেকারে গড়ায় ম্যাচ। সেখানে স্নায়ুচাপের লড়াইয়ে কুষ্টিয়া পৌরসভার খেলোয়াড়রা অধিক দক্ষতার পরিচয় দিয়ে জয় তুলে নেন।

টুর্নামেন্টের আয়োজকরা জানান, জেলার ফুটবলের বিকাশ এবং নতুন প্রতিভাবান খেলোয়াড়দের তুলে আনতেই এ গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে।

সিয়াম সরিষা
Link copied!