খুলনা এ্যাযাক্স জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ দাবিতে ফুলবাড়ী গেট মানববন্ধন

মোঃ মামুন মোল্লা , খুলনা জেলা সংবাদদাতা

প্রকাশিত: ২৫ জুলাই, ২০২৬, ০৮:০৮ পিএম

খুলনা এ্যাযাক্স জুট মিলের শ্রমিকদের পাওনা পরিশোধ দাবিতে ফুলবাড়ী গেট মানববন্ধন

ফাইল ফটো

খুলনার মিরেরডাঙ্গা শিল্পাঞ্চলের বন্ধ কৃত এ্যাজাক্স  জুট মিল শ্রমিক- কর্মচারীদের  বকেয়া পাওনা পরিষদের দাবিতে ফুলবাড়ীগেট মানববন্ধন অনুষ্ঠিত হয়।‌২৫ জুলাই বেলা সাড়ে ১০ টায় ফুলবাড়ী গেট বাস স্ট্যান্ড চত্বরে এ্যাজাক্স জুট মিলের সাধারণ শ্রমিক কর্মচারীদের উদ্দ্যোগে এক মানববন্ধন কর্মসূচি পালিত হয়। মানববন্ধন কর্মসূচিতে সভাপতিত্ব করেন শ্রমিক নেতা  মুন্সী মোজাহার আলী।

সিবিএ সাধারণ সম্পাদক মোহাম্মদ সাইফুল ইসলামের পরিচালনায় বক্খাতব্য  রাখেন খানজাহান আলী থানা যুবদল নেতা মোঃ মেহেদী হাসান বাপ্পি, আরাফাত রহমান কোকো স্মৃতি সংসদের খানজাহান থানা শাখার আহবায়ক মোঃ শহিদুল ইসলাম, হুগলি বিস্কুট কোম্পানি শ্রমিক কর্মচারী ইউনিয়ন সভাপতি কাজী মোস্তাফিজুর রহমান,আব্দুল ওয়াদুদ, মোঃ হুমায়ুন মোল্লা, মোঃ ফারুক হোসেন, সহ শ্রমিক নেতৃবৃন্দ।

সভায় অনতিবিলম্বে মেল মালিক শ্রমিক/ কর্মচারীদের বকেয়া পাওনা পরিশোধ না করলে রাজপথ রেলপথ সহ কঠিন কর্মসূচি ঘোষণার হুঁশিয়ারি উচ্চারণ করেন.। এ লক্ষ্যে আগামী ৩১ জুলাই শুক্রবার  এ্যাজাক্স শ্রমিক ক্লাবে পরবর্তী কর্মসূচি ঘোষণার লক্ষ্যে এক জরুরী সভা অনুষ্ঠিত হবে।

সিয়াম সরিষা
Link copied!