জয়পুরহাটে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট ও বিক্ষোভ

শাহাদুল ইসলাম সাজু , জয়পুরহাট জেলা সংবাদদাতা

প্রকাশিত: ০৮ জুলাই, ২০২৬, ০৪:৪৭ পিএম

জয়পুরহাটে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট ও বিক্ষোভ

জয়পুরহাটে দুই দফা দাবিতে শাখা ডাকঘর কর্মচারীদের ধর্মঘট ও বিক্ষোভ মিছিল অনুষ্ঠিত হয়েছে।

বুধবার দুপুরে জয়পুরহাট প্রধান ডাকঘরের সামনে জয়পুরহাট শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের আয়োজনে চলা ধর্মঘটে বক্তব্য দেন শাখা ডাকঘর কর্মচারী ঐক্য পরিষদের কেন্দ্র কমিটির সিনিয়র সহ-সভাপতি বাদল হোসেন, জয়পুরহাট জেলা কমিটির সভাপতি জাহিদুল ইসলাম, সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম, সদস্য আনসার আলী প্রমুখ।

ধর্মঘটে সংক্ষিপ্ত সমাবেশে বক্তারা বেতন বৃদ্ধি ও বিভাগীয় কর্মচারী হিসেবে অন্তর্ভুক্ত হওয়ার দুই দফা দাবি উল্লেখ করে বলেন, অবিলম্বে দাবি মানা না হলে তারা বৃহত্তর কর্মসূচি দিতে বাধ্য হবেন। এ সময় বক্তারা বলেন, তারা দীর্ঘদিন ধরে সরকারের নির্দেশনা অনুযায়ী সেবা দিয়ে আসলেও মাত্র ৪ হাজার ৪ শত টাকা বেতনে চাকরি করতে হচ্ছে যা অত্যন্ত অমানবিক।

পরে শহরের প্রধান সড়কে বিক্ষোভ মিছিল শেষে জেলা প্রশাসকের কাছে স্মারকলিপি প্রদান করা হয়।

সিয়াম সরিষা
Link copied!